বিজ্ঞাপন
রুমমেটকে হ ত্যার পর ম রদেহ টুকরো টুকরো করার অভিযোগ, সুইজারল্যান্ডে গ্রেপ্তার ৪৩ বছর বয়সী বাংলাদেশি
সুইজারল্যান্ড প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ এএম
বিজ্ঞাপন
সুইজারল্যান্ডের একটি আশ্রয়কেন্দ্রে (অ্যাসাইলাম সেন্টার) থাকা এক বাংলাদেশিকে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। রাইন নদী থেকে বুরুন্ডির নাগরিক এক ব্যক্তির খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করা হয়। নিহত ওই ব্যক্তি আশ্রয়কেন্দ্রটিতে সন্দেহভাজন ওই বাংলাদেশির রুমমেট ছিলেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
নিহত ৩৩ বছর বয়সী ওই বুরুন্ডির নাগরিক গত ২৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিচিতরা বিষয়টি পুলিশকে জানানোর পরদিন বাসেল শহরের কাছে স্টেইন এলাকার নদীতীরে একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান তারা, যার ভেতরে মানুষের একটি কাটা পা ছিল। পরবর্তীতে পুলিশের ব্যাপক তল্লাশিতে আরও কয়েকটি ব্যাগ উদ্ধার হয়, যেগুলোতে মরদেহের অন্যান্য অংশ লুকিয়ে রাখা হয়েছিল।
সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলীয় আর্গাউ ক্যান্টনের সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, হত্যার পর মরদেহটি টুকরো টুকরো করে কেটে আবর্জনা রাখার ব্যাগে ভরে রাইন নদী এবং এর তীরে ফেলে দেয়া হয়েছিল।
এই ভয়ংকর ঘটনার পর পুলিশ ওই আশ্রয়কেন্দ্রটিতে জোর তল্লাশি চালায়। তদন্তে পাওয়া প্রমাণের ভিত্তিতে নিহত ব্যক্তির সঙ্গে একই কক্ষে বসবাস করা ৪৩ বছর বয়সী ওই বাংলাদেশির ওপর সন্দেহ জোরালো হয় এবং গত ২৭ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, অপরাধের পেছনের প্রকৃত কারণ ও ঘটনার সুনির্দিষ্ট বিবরণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্য পাওয়া যায়নি। এছাড়া, প্রাথমিক তদন্তের সময় গ্রেপ্তারকৃত