বিজ্ঞাপন
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকে কমিটি
২০ বছর পূর্তি অনুষ্ঠান সফল করতে পূর্ব লন্ডনে চূড়ান্ত প্রস্তুতিসভা
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৯ এএম
বিজ্ঞাপন
লন্ডন প্রতিনিধি:ফ্রেন্ডস অব হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতাল ইউকে কমিটির গৌরবময় ২০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ওয়ার্কিং কমিটির চূড়ান্ত প্রস্তুতি সভা গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের দেশী লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতাল ইউকে কমিটি ও চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ৯ নভেম্বরের অনুষ্ঠানকে সর্বাত্মকভাবে সফল ও স্মরণীয় করে তুলতে বিস্তারিত আলোচনা এবং গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরা হয়।
সভায় উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন হার্ট ফাউন্ডেশন সিলেটের ইন্টারন্যাশনাল রিলেশনস সেক্রেটারি এস আই আজাদ আলী, সিলেট কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার ও ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মিছবাহ জামাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদাল মিয়া, জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী কারল, ট্রেজারার গোলাম রব্বানী রুহি আহাদ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি ডা. সৈয়দ মাসুক আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ অহিদ উদ্দিন এবং ডোনার মেম্বার মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী ও রেজাউল করিম মৃধা।
সভায় বক্তারা আগামী ৯ নভেম্বরের ২০ বছর পূর্তি অনুষ্ঠানকে সফল করতে পারস্পরিক সহযোগিতা, সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অনুষ্ঠানের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে উপস্থিত সদস্যরা নিজ নিজ মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভায় উপস্থিত সদস্যরা বিগত কমিটির কার্যক্রম সফলভাবে পরিচালনায় দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব প্রদানের জন্য চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটিকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে তাঁর অব্যাহত প্রচেষ্টার জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।
এ ছাড়া হার্ট ফাউন্ডেশন সিলেটের ইন্টারন্যাশনাল রিলেশনস সেক্রেটারি এস আই আজাদ আলী ২০০৬ সাল থেকে ইউকে কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘ দুই দশক ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসায় তাঁর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় আগামী ৯ নভেম্বরের ২০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠান সফল ও স্মরণীয় হয়ে উঠবে।
পরিশেষে উপস্থিত সকলের অংশগ্রহণে নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।