Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

বৈরী আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার বার্ষিক বনভোজন স্থগিত

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪০ এএম

বৈরী আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার বার্ষিক বনভোজন স্থগিত

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বৈরী আবহাওয়ার পূর্বাভাসের কারণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার (বিএজি) নির্ধারিত বার্ষিক বনভোজন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন তারিখ ও অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি সপ্তাহান্তে জর্জিয়ায় ঠান্ডা আবহাওয়ার পাশাপাশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা ৮০ থেকে ৯০ শতাংশ। এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে বনভোজন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সংগঠনের সভাপতি আরেফিন বাবুল ও সাধারণ সম্পাদক আহমেদ আহসান (শান্ত) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আকস্মিক এই পরিবর্তনের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, আবহাওয়া মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তাই সবার নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এ জন্য কমিউনিটির সদস্যদের কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বার্ষিক বনভোজনের নতুন তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশ করা হবে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমে কমিউনিটির সদস্যদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

জর্জিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে এ ধরনের বার্ষিক আয়োজন পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবহাওয়ার কারণে এবার নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত না হলেও নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় থাকবেন অংশগ্রহণে আগ্রহীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার