Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

সৌদি আরবে দেশে ফেরার আগেই প্রাণ গেল প্রবাসী শামীম রেজার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:২৫ পিএম

সৌদি আরবে দেশে ফেরার আগেই প্রাণ গেল প্রবাসী শামীম রেজার

বিজ্ঞাপন

সৌদি আরবের রাজধানী রিয়াদে গাড়িতে অগ্নিকাণ্ডে মো. শামীম রেজা (প্রবাসী বাংলাদেশি) নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার (১৭ অক্টোবর) রিয়াদের এক্সিট-২২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম রেজা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসি এলাকার চকখাদুলি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. নিজাম উদ্দিন প্রামাণিক।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীম রেজা সৌদি আরবে দীর্ঘদিন প্রবাসজীবন কাটানোর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তার ফাইনাল এক্সিটের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। দেশে ফেরার জন্য টিকিট কাটাই বাকি ছিল। কিন্তু দেশে ফেরার সেই অপেক্ষার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

রিয়াদের এক্সিট-২২ এলাকায় তার ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। এতে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে প্রবাসের মাটিতে শামীম রেজার আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা মরদেহ দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

প্রবাসে কর্মরত একজন বাংলাদেশির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনেরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার