Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি

Icon

লন্ডন প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান

বিজ্ঞাপন

বাংলাদেশে শিশু নিখোঁজ, বিনা বিচারে আটক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের অপব্যবহার এবং সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আজ দুপুর ১২টার দিকে লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে স্মারকলিপিটি দেওয়া হয়। এতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শিশু নিখোঁজের ঘটনা তদন্ত, বিনা বিচারে আটক ব্যক্তিদের বিচারিক অধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রতিহিংসার জন্য আইসিটি আইন ব্যবহার বন্ধের দাবি জানানো হয়েছে।


স্মারকলিপিতে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা এ এস এম মিছবাহ, সভাপতি আশিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লাভলু লস্কর এবং সহসভাপতি ড. আজিজুল আম্বিয়া বক্তব্য দেন। তাঁরা বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তবে স্মারকলিপি গ্রহণকারী কর্তৃপক্ষ বা এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার