বিজ্ঞাপন
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন
প্রেসিডেন্ট গুলজার খান, সেক্রেটারি মহব্বত শেখ ও ট্রেজারার মনির আহমদ
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
বিজ্ঞাপন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে লন্ডনের ডেগেনহ্যামের The Grand Roundhouse হলে অনুষ্ঠিত হয়েছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ নির্বাচন ২০২৬।
সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারারসহ মোট ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংগঠনের প্রায় ৮০০-এরও বেশি সদস্য ও ভোটার থাকায় নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্বাচনী কেন্দ্র ছিল মুখরিত।
নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। ভোটাররা আনন্দঘন পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রবাসে শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের নেতৃত্ব নির্বাচনে সদস্যদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনের প্রতি তাঁদের আগ্রহ, ভালোবাসা ও দায়বদ্ধতারই প্রতিফলন।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিশ্বনাথের মানুষের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে গুলজার খান, সেক্রেটারি পদে মহব্বত শেখ ও ট্রেজারার হিসেবে মনির আহমদ নির্বাচিত হন।
প্রবাসের মাটিতে বিশ্বনাথের ঐক্য, সম্প্রীতি ও শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা সবার।