Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

এডিনবরায় সাবিনা ইয়াসমিন ফেরদৌস ওয়াহিদের জাকজমকপূর্ণ সংগীত সন্ধ্যা

Icon

নাজমুল আহসান শামীম, স্কটল্যান্ড থেকে

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পিএম

এডিনবরায় সাবিনা ইয়াসমিন ফেরদৌস ওয়াহিদের জাকজমকপূর্ণ সংগীত সন্ধ্যা

বিজ্ঞাপন

বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা স্কটল্যান্ড শাখার আয়োজনে এবং রিগ্যাল ইডি লিমিটেডের পৃষ্টপোষকতায় গত ১৫ অক্টোবর, ২০২৬ এডিনবরার দ্যা ডিন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফেস্টিভাল, স্কটল্যান্ড ২০২৬। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কটল্যান্ড তথা বৃটেনের কমুউনিটি ব্যাক্তিত্ব, রিগ্যাল ইডি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা স্কটল্যান্ড শাখার  আহ্বায়ক শাহ্ ইমদাদুল হক বাবু।

অনুষ্ঠান পরিচালনা পর্ষদের প্রধান মিরোস্লাভা হক ইগনডোভারের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সরদার হীরক রাজার প্রাণবন্ত উপস্থাপনায় একে একে গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন কিংবদন্তী সংগীত শিল্পী বাংলা গানের পাখী সাবিনা ইয়াসমিন ও বরেণ্য শিল্পী ফেরদৌস ওয়াহিদ। সাবিনা ইয়াসমিনকে স্বাগত জানিয়ে সম্মাননা বাণী পাঠ করেন সামস্ আফরোজ প্রিন্তু ।

অনুষ্ঠানের শুরুতেই বরেণ্য শিল্পীদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল ডক্টর ওয়ালী তসরউদ্দিন, সাবেক স্কটিশ পার্লামেন্ট মেম্বর ফয়সল চৌধুরী, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার উপদেষ্টা ও যুক্তরাজ্য উদীচির সভাপতি গোলাম মোস্তফা, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজির চেয়ারম্যান জাহিদুল ইসলাম, হেড অব বিজনেস শফিকুল ইসলাম, বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুর রহিম জাকির মোড়ল, গোলাম আনিস চৌধুরী, সাহানুর চৌধুর, আলমগীর কবির প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সৈয়দ সামসুল ইসলাম সায়েম, মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম, আহমেদ আলী যুব, দিন মোহাম্মদ, আতাউর রহমান প্রমুখ।

এডিনবরা পিএইচসি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যান্ড দল ফোক পাগলা স্কটল্যান্ডের সদস্যবৃন্দ ও স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের সম্মিলিত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে বাংলাদেশ ফেস্টিভাল, স্কটল্যান্ড ২০২৬ সফল হয়।

অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক সরদার হীরক রাজা বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, স্কটল্যান্ড শাখার নব গঠিত কমিটির সভাপতি মিরোস্লাভা হক ইগনদোভা ও সাধারণ সম্পাদক আজিম মাহমুদ সুমনের নেতৃত্বে গঠিত অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন। আয়োজকবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন ফোক পাগলা স্কটল্যান্ড ব্যান্ডের সদস্যবৃন্দ জেমস রোজারিও, রাজা সেলিম, রবিন হোসেন, কল্যাণ চক্রবর্তী, নন্দন বড়ুয়ার প্রতি। তাদের উপস্থিতি ও সহযোগীতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। 

অনুষ্ঠানের সার্বিক প্রচারণায় ছিলেন নাজমুল আহসান শামীম, আপ্যায়নে শুভ রহমান খান, যোগাযোগে রফিকুল ইসলাম বাচ্চু, বাদল মোড়ল। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন আলাউদ্দিন আলো, কবির হোসেন, সৈয়দ মাসুম হাসান, ইলিয়াস রহমান খান, মোমিনুর রহমান, ফরহাদ হোসেন, আব্দুর জলিল মামুন, আবু নোমান, জনি খন্দকার ও অন্যরা।

প্রথমবারের মতো স্কটল্যান্ডের মাটিতে কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদের আগমনে প্রবাসী বাংলাদেশীরা খুবই আনন্দিত, মঞ্চে একের পর এক কালজয়ী গানে বিমুগ্ধ হোন সকলে। জীবনের এ  প্রান্তে এসেও মঞ্চে সাবিনা ইয়াসমিন এখনও দূর্দান্ত। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরা ও পাশ্ববর্তী শহর গ্লাসগো, ডানডি, আবারডিনসহ ইতালী, স্পেন ও পর্তুগাল থেকে আগত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এডিনবরার দ্যা ডিন হল হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার