বিজ্ঞাপন
লন্ডনে মিছবাহ-মোহব্বত-নেছার প্যানেলের চূড়ান্ত নির্বাচনী সভা
লন্ডন প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম
বিজ্ঞাপন
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের আসন্ন নির্বাচন উপলক্ষে মিছবাহ-মোহব্বত-নেছার প্যানেলের চূড়ান্ত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লন্ডনের মাঈদাহ ব্যাংকুয়েট হলে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের প্রায় আড়াইশো ট্রাস্টি অংশগ্রহণ করেন।
সিনিয়র ট্রাস্টি আব্দুর নূরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সারব আলী, মো. মজনু মিয়া ও হাসানুজ্জামান নুরু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুস শহীদ।
সভায় বক্তব্য দেন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান শাহ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মানিক মিয়া, এ কে এম সেলিম ও মোহাম্মদ মতসির খান। এছাড়া বক্তব্য দেন ফাউন্ডার ট্রাস্টি আলহাজ হাসন আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, শাহ শামীম আহমাদ, অনুপম নিউজ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার নজির আহমদ, শেখ তাহির উল্লাহ, সুফি মিয়া, এম এ সালাম, ইমরান খান, মোবারক আলী ও অ্যাডভোকেট মুজিবুর রহমানসহ অন্যরা।
সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর নেছার আলী, উস্তার আলী, মঈন উদ্দিন, হাবিবুর রহমান, জাকেল চৌধুরী, রফিকুল ইসলাম খান, শরীফ আলী, ফজলুর রহমান, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, আমির উদ্দিন, ইয়াওর আলী রুনু, মোহাম্মদ আবদুস শহীদ হারুন, সেলিম আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবির, শাহ শহীদুন নূর ইসলাম, স্বপন শিকদার, মোহাম্মদ ইয়াকুব আলী, আবদুর রব, আবদুল জলিল, মুফতি আশরাফুর রহমান, হানিফ আহমেদ খান, এমডি সিরদুল ইসলাম নানু, মহসিন আহমেদ, রেজওয়ান খান, আসকির আলী, জুনেদ আহমেদ পিয়ার, আনোয়ার খান, আবদুল্লাহ আল নুমান, আবদুল খালেক, পীর মুকুল মুসাদ্দিক, মোহাম্মদ কালিসুর রহমান, জুবের আহমেদ আলী, মাহমুদ আলী, আবদুল কুদ্দুস সুমন, ইকবাল উদ্দিন খান, আবদুল হক, আনোয়ার শাহজাহান মিয়া, লুৎফুর রহমান লুলু, আবদুল আহাদ লিলু, আরশ আলী (তালিব উদ্দিন), আবুল হুসেন, মতাহির উল্লাহ মুতাসির, বাবুল মিয়া, শাদত আলী, আবুল কালাম ও আবুল হাসনাতসহ অন্য ট্রাস্টিরা।
বক্তারা ট্রাস্টের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। ট্রাস্টের কার্যক্রমকে আধুনিক, সুসংগঠিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে অভিজ্ঞতা, দক্ষতা ও নতুন মেধার সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।
প্যানেলের সভাপতি পদপ্রার্থী মিছবাহ উদ্দিন সভায় অংশগ্রহণকারী ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যস্ততার মধ্যেও দূর-দূরান্ত থেকে এসে ট্রাস্টিরা সভায় অংশ নিয়েছেন। তাঁদের এ অংশগ্রহণ ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় প্যানেলের পক্ষে বক্তব্য দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মোহাব্বত শেখ, ট্রেজারার পদপ্রার্থী নেছার আলি লিলু, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আজম খান ও আখলাকুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুর রহিম রঞ্জু ও শাহ নুরুল ইসলাম নাহিন, সহকারী ট্রেজারার পদপ্রার্থী আবুল হোসাইন মামুন, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদপ্রার্থী মো. দৌলত হোসেন এবং কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আব্দুর রব।
এ ছাড়া ইসি মেম্বার পদপ্রার্থী শামীম আহমেদ, আব্দুল বাসেত রফি, আমিনুর রহমান রুহেল মিয়া, মুহিত মিয়া, মো. কামরুজ্জামান ও আব্দুল হামিদ বক্তব্য দেন। তাঁরা ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসন্ন নির্বাচনে সমর্থন ও ভোট প্রত্যাশা করেন।