Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

সৌদিতে বাংলাদেশিদের সতর্কবার্তা, জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ এএম

সৌদিতে বাংলাদেশিদের সতর্কবার্তা, জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন

বিজ্ঞাপন

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১২ অক্টোবর) জরুরি এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে।

দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এ ধরনের ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

এছাড়া, এসব ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য মোবাইলফোনে সংরক্ষণ কিংবা অন্যদের সাথে শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের কয়েকটি হটলাইন নম্বরও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শ্রম-সংক্রান্ত টোল ফ্রি নম্বর : ৮০০১০০০১২৫

পাসপোর্ট-সংক্রান্ত টোল ফ্রি নম্বর : ৮০০১০০০১২৬

ডিপ্লোমেটিক উইং : ৮০০১০০০১২৪

মৃত্যু-সংক্রান্ত হটলাইন : +৯৬৬৫৭০২১২১৮০

সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশী নাগরিককে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার