বিজ্ঞাপন
সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদের সংগীত সন্ধ্যা
এডিনবরায় প্রস্তুতি সভা ও ব্যাপক আয়োজন
নাজমুল আহসান শামীম, স্কটল্যান্ড
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৫ এএম
বিজ্ঞাপন
আগামী ১৫ই অক্টোবর এডিনবরা দি ডিন হলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভাল স্কটল্যান্ড ২০২৬। বহুল প্রতিক্ষিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও ফেরদৌস ওয়াহিদ। প্রিয় শিল্পীবৃন্দের গান উপভোগ করতে স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
স্কটল্যান্ডের মাটিতে এত বড় পরিসরে সংগীতানুষ্ঠান আয়োজনে আয়োজকবৃন্দ এখন ব্যস্ত সময় পার করছেন। অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গত ০৭ অক্টোবর স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা।
অনুষ্ঠানের মুখ্য সমন্বয়ক ও স্পনসরড রিগ্যাল এড লিমিটেডের কর্ণধার শাহ্ ইমদাদুল হক বাবুর সঞ্চালনায় বক্ত্য রাখেন স্কটল্যান্ডের বাংলাদেশ কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তি গোলাম আনিস চৌধুরী, সাহানুর চৌধুরী, সাবেক এমএসপি ফয়সল চৌধুরী, আলমগীর কবির, আবুল হাসনাত রিপন, সৈয়দ সামসুল ইসলাম সায়েম প্রমুখ।
প্রস্তুতি সভায় উপস্থিত নেতৃবৃন্দ নিজেদের মতামত, অনুষ্ঠান সফল ও গুণী দুইজন কিংবদন্তী শিল্পীকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বক্তারা পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ ও প্রিয় শিল্পীদের গান সরাসরি উপভোগ করার জন্য স্কটল্যান্ডসহ, বৃটেন ও ইউরোপের প্রবাসী বাংলাদেশীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।