Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

রিয়েল এস্টেটে বিনিয়োগের আগে যে ৮ বিষয় অবশ্যই বিবেচনায় রাখবেন - মঞ্জুর আহমেদ

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ এএম

রিয়েল এস্টেটে বিনিয়োগের আগে যে ৮ বিষয় অবশ্যই বিবেচনায় রাখবেন - মঞ্জুর আহমেদ

বিজ্ঞাপন

রিয়েল এস্টেটে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় কেবল সম্পত্তির বর্তমান দাম বা অবস্থান দেখলেই চলে না, বরং বাজার পরিস্থিতি থেকে শুরু করে নানা দিক সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করতে হয়। ফ্লোরিডার রিয়েলটর ও রিয়েল এস্টেট উদ্যোক্তা মঞ্জুর আহমেদের মতে, এই খাতে নিশ্চিত লাভের কোনো সুনির্দিষ্ট ফর্মুলা নেই।

বিনিয়োগকারীকে নিজের গবেষণা, অভিজ্ঞতা ও বাস্তবসম্মত হিসাব-নিকাশের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে প্রথমেই গুরুত্ব দিতে হবে মার্কেট রিসার্চ বা বাজার গবেষণার ওপর। একটি নির্দিষ্ট এলাকায় সম্পত্তির বর্তমান চাহিদা, বিগত বছরগুলোর দামের ওঠানামা এবং ভবিষ্যৎ সম্ভাবনার পাশাপাশি স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও নতুন উন্নয়ন প্রকল্পগুলো গভীরভাবে পর্যালোচনা করা উচিত।

একইসঙ্গে লোকেশন বা অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামক, কারণ যাতায়াত ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর নৈকট্য সম্পত্তির ভবিষ্যৎ মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। এছাড়া সম্পত্তির বর্তমান বাজারদর যাচাই করে ভবিষ্যতে এর দাম বাড়ার বাস্তবসম্মত সম্ভাবনা আছে কি না, সে বিষয়েও পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে অগ্রসর হওয়া জরুরি।

সম্পত্তির দাম বাড়ার প্রত্যাশার পাশাপাশি বিনিয়োগ থেকে সম্ভাব্য আয়ের বিষয়টিও পরিষ্কারভাবে হিসাব করতে হবে। বিনিয়োগের উদ্দেশ্যে কেনা সম্পত্তি ভাড়া দিয়ে কত আয় হতে পারে এবং সেই আয় দিয়ে প্রপার্টি ট্যাক্স, ইনস্যুরেন্স, মেরামত, রক্ষণাবেক্ষণ ও মর্টগেজ পেমেন্টের মতো নিয়মিত ও লুকায়িত খরচগুলো সামলানো যাবে কি না, তা আগে থেকেই নির্ধারণ করা প্রয়োজন।

অন্যদিকে, যেকোনো বিনিয়োগের সঙ্গেই ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। অর্থনৈতিক মন্দা, প্রাকৃতিক দুর্যোগ, ভাড়ার চাহিদা কমে যাওয়া বা এলাকার উন্নয়ন পরিকল্পনায় হঠাৎ পরিবর্তনের মতো বিষয়গুলো যেকোনো সময় বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কেবল সম্ভাব্য লাভের আশায় অন্ধ না হয়ে, সম্ভাব্য ক্ষতির দিকটিও আগে থেকে বিবেচনায় রাখা বুদ্ধিমানের কাজ।

বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীর নিয়ন্ত্রণের বাইরের বিষয়গুলোও সমানভাবে প্রভাব ফেলে। বিশেষ করে স্থানীয় সরকারের ভূমি ব্যবহার নীতি, জোনিং, ট্যাক্স আইন বা অন্য কোনো সরকারি সিদ্ধান্ত সম্পত্তির মূল্য ও আয়ে ব্যাপক পরিবর্তন আনতে পারে। পাশাপাশি মর্টগেজ নিয়ে সম্পত্তি কিনলে সুদের হারের ওঠানামা মাসিক পেমেন্ট এবং দীর্ঘমেয়াদি মোট খরচে বড় ধরনের প্রভাব ফেলে।

মঞ্জুর আহমেদের মতে, বাজার, অর্থনীতি বা সরকারি নীতির মতো বিষয়গুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও একজন সচেতন বিনিয়োগকারী তথ্য ও গবেষণার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারেন। তাই রিয়েল এস্টেটে দীর্ঘমেয়াদি সম্পদ গড়ার ক্ষেত্রে আবেগের বশবর্তী না হয়ে তথ্য, বাস্তবসম্মত হিসাব এবং নিজের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়াই বিনিয়োগের সবচেয়ে নিরাপদ পথ।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার