বিজ্ঞাপন
নিউইয়র্কে ৪ দিন ধরে নিখোঁজ শ্রমিক লীগ সভাপতি খোকন
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৮ এএম
বিজ্ঞাপন
নিউইয়র্কে ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি খোকন। কর্মস্থল ও বাসায় তাঁকে না পেয়ে উদ্বিগ্ন পরিচিতজন এবং কমিউনিটির সদস্যরা।
একটি স্টোরে কাজ করতেন তিনি। কিউ গার্ডেনের বাসায় একা থাকতেন। গত তিন দিন কাজে যাননি। স্থানীয় পুলিশ দরজা ভেঙে বাসায় ঢুকেও তাঁকে পায়নি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. হামিদ তাঁর নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক গণমাধ্যমে।
খোকনের দেশের বাড়ি মাগুরায়। প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। তাঁর অভিবাসনসংক্রান্ত কাগজপত্র হয়নি বলে জানা গেছে। শারীরিকভাবেও কিছুটা অসুস্থ তিনি।
পরিচিতজনদের কেউ কেউ আইসের হাতে আটকের আশঙ্কা করছেন। তবে এ বিষয়টি যাচাইয়ে টাইম টেলিভিশন আইসের ওয়েবসাইট ডিটেইনার লোকেটরে সার্চ দিয়ে তার কোন তথ্য পায়নি।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, তিনি নিখোজের বিষয়টি জেনেছেন, তার বিষয়ে খোঁজখবর নেবেন।