Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

আইসিই পরিচয়ে নারীকে হুমকি, গ্রেফতার বাংলাদেশি সাবেক এনওয়াইপিডি সার্জেন্ট

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

আইসিই পরিচয়ে নারীকে হুমকি, গ্রেফতার বাংলাদেশি সাবেক এনওয়াইপিডি সার্জেন্ট

বিজ্ঞাপন

আইসিই কর্মকর্তা পরিচয়ে এক নারী ও তাঁর পরিবারকে বিতাড়নের ভয় দেখানোর ঘটনায় অপরাধ স্বীকার করেছেন নিউইয়র্ক পুলিশ বিভাগের সাবেক সার্জেন্ট বাংলাদেশি আতিকুল ইসলাম। বুধবার, ৩০ সেপ্টেম্বর ব্রুকলিনের ফেডারেল আদালতে তিনি ভুয়া ফেডারেল কর্মকর্তা পরিচয় দেওয়ার অপরাধ স্বীকার করেন। তাঁর সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।

মার্কিন বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, ২০২৫ সালের ২২ থেকে ২৯ মার্চ ওই নারীকে একাধিক টেক্সট মেসেজ পাঠান আতিকুল। ২৯ মার্চের একটি মেসেজে আইসিই ডেকে তাঁকে ও তাঁর পরিবারকে ধরিয়ে দেওয়ার হুমকি দেন। নারীর অবস্থান জানেন বলেও ইঙ্গিত করেন তিনি।

প্রায় চার ঘণ্টা পর অপরিচিত নম্বর থেকে আরেকটি মেসেজ পাঠিয়ে নিজেকে আইসিইর নিউইয়র্ক ফিল্ড অফিসের পরিচালক দাবি করেন আতিকুল। সেটিকে সরকারি নোটিশ হিসেবে উপস্থাপন করে নারী ও তাঁর পরিবারকে আইসিই অফিসে হাজির হতে বলেন। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

অপরাধ স্বীকারের সমঝোতার শর্ত অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর এনওয়াইপিডি থেকে পদত্যাগ করেন আতিকুল। ভবিষ্যতে এনওয়াইপিডি কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় চাকরির আবেদন করতে পারবেন না তিনি।

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জোসেফ নোসেলা জুনিয়র বলেন, ব্যক্তিগত প্রতিশোধ নিতে ওই নারীকে মিথ্যা পরিচয় ও বিতাড়নের হুমকি দিয়েছিলেন আতিকুল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার