বিজ্ঞাপন
যুক্তরাজ্যে ম্যানচেস্টার সিটি যুবদলের সভা
যুক্তরাজ্য প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ‘গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশি অ্যাসোসিয়েশন’ (জিএমবিএ) মিলনায়তনে ম্যানচেস্টার সিটি যুবদলের উদ্যোগে বিএনপি ও যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় বার্চ লেনের জিএমবিএ হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক জিল্লুর নম্বর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আলী আহমেদ খসরু, যিনি গত ৫৬ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ম্যানচেস্টার শাখার সাধারণ সম্পাদক আনম নাজমুল হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা লাবিব, ইমাম উদ্দিন সরকার এবং ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান ফাহাদ।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ভিডিও বার্তা দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক বাবর চৌধুরী এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সভাপতি জিল্লুর নম্বর খান যুবদলের সব নেতাকর্মীকে একতাবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান। প্রবীণ নেতা আলী আহমেদ খসরু তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে নতুন প্রজন্মকে আগামী দিনে দলকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন।
যুক্তরাজ্য বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা তাদের ভিডিও বার্তায় ঐক্যবদ্ধভাবে পথচলার প্রত্যাশা ব্যক্ত করেন, যা নতুন কমিটির নেতাকর্মীদের অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।