Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

যুক্তরাষ্ট্র-কানাডায় কস্টকোর ১৪ নতুন শোরুম, জেনে নিন কোথায় কোথায় খুলছে

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ এএম

যুক্তরাষ্ট্র-কানাডায় কস্টকোর ১৪ নতুন শোরুম, জেনে নিন কোথায় কোথায় খুলছে

বিজ্ঞাপন

খুচরা বিক্রয় বাজারের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘কস্টকো হোলসেল’ তাদের বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে আগামী কয়েক মাসের মধ্যে ১৪টি নতুন ওয়্যারহাউস বা শোরুম চালুর ঘোষণা দিয়েছে। এর মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই বাজারে আসছে এক ডজনের বেশি নতুন শাখা।

নতুন এসব ওয়্যারহাউসে গ্রাহকরা তাঁদের জনপ্রিয় কির্কল্যান্ড (Kirkland) ব্র্যান্ডের পণ্য, সাশ্রয়ী মূল্যের ফুড কোর্ট আইটেম এবং সুলভ মূল্যে জ্বালানি তেল নেওয়ার সুবিধা পাবেন। চলতি বছরের শুরু থেকেই অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, মিনেসোটা, নিউইয়র্ক, টেক্সাস, ইউটাহ ও উইসকনসিনের পাশাপাশি মেক্সিকো এবং তাইওয়ানে সফলভাবে স্টোর চালুর পর এবার এই বৃহৎ পরিসরে সম্প্রসারণের কাজ চলছে।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রন ভ্যাচ্রিস এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) গ্যারি মিলারচিপের ঘোষণা অনুযায়ী, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে প্রতি বছর গড়ে ৩০টি বা তার বেশি নতুন ওয়্যারহাউস চালুর দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কস্টকো। যার অর্ধেকটা মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাকি অংশ আন্তর্জাতিক বাজারে বাস্তবায়িত হবে।

তবে রোড আইল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়া বা ওয়োমিংয়ের মতো অঙ্গরাজ্যগুলোতে এখনই নতুন কোনো শাখা খোলার পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, চলতি অক্টোবরের মধ্যে মিসৌরির লিস সামিট, টেক্সাসের দ্য কলোনি, নিউইয়র্কের অ্যামহার্স্ট, কানসাসের লরেন্স এবং ক্যালিফোর্নিয়ার ক্যামেরিলোতে পাঁচটি নতুন স্টোর চালু হওয়ার কথা রয়েছে।

এছাড়া নভেম্বর মাসে কানাডার অ্যালবার্টা ও অন্টারিওর বিভিন্ন এলাকাসহ মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, ভার্জিনিয়া এবং উইসকনসিনে আরও নয়টি নতুন ওয়্যারহাউস বা বিজনেস সেন্টার খোলার কাজ দ্রুত এগিয়ে চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার