Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

স্কটল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সভা

Icon

স্কটল্যান্ড প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ এএম

স্কটল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সভা

বিজ্ঞাপন

গত ৭ সেপ্টেম্বর স্কটল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এডিনবরা ও পাশ্ববর্তী  শহর থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সভাটিকে প্রাণবন্ত ও সফল করে তোলে। 

স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল ইসলাম সায়েমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, জুয়েল আহমেদ, মোহাম্মদ রইস, মাহমুদুল হাসান, আশেক মাহমুদ, মোয়াজ্জেম হোসেন, আতাউর রহমান প্রমুখ। 


সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় সংগঠনের বর্তমান পরিস্থিতি, আগত কাউন্সিল, দলীয় শৃঙ্খলাজনিত সিদ্ধান্ত গ্রহণ, সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত এবং গতিশীল করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা রক্ষা, ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সহযোগীতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। 

মুজিব আদর্শে অনুপ্রাণিত স্কটল্যান্ডে অধ্যায়নরত ছাত্রবৃন্দ ও স্কটল্যান্ড আওয়ামী লীগের তরুণ ও উদীয়মান নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাস্থল প্রাণবন্ত হয়ে ওঠে এবং সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি নতুন আশার সঞ্চার করে। সভাপতি গোলাম আনিস চৌধুরী উপস্থিত সকল তরুণ ও উদীয়মান নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সংগঠনকে গতিশীল শক্তিশালী করার লক্ষ্যে দৃঢ়চিত্তে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার