Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

২০২৮ সালের ৪২তম ফোবানার আয়োজক মিশিগানের বাংলাদেশ অ্যাসোসিয়েশন

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম

২০২৮ সালের ৪২তম ফোবানার আয়োজক মিশিগানের বাংলাদেশ অ্যাসোসিয়েশন

বিজ্ঞাপন

২০২৮ সালের ৪২তম ফোবানা হোস্ট করবে মিশিগানের সবচেয়ে সুসংগঠিত সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান প্রতিবছর মিশিগানে দুই দিনের বড় ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে। সেই ফেস্টিভ্যালে ১০ থেকে ১৫ হাজার প্রবাসী অংশ নেন।

গত ৬ সেপ্টেম্বর ৪০তম লস অ্যাঞ্জেলেস ফোবানার এজিএমে ৪২তম ফোবানার হোস্ট হিসেবে বিএএম নির্বাচিত হয়। মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার কয়েকটি সংগঠন ৪২তম ফোবানার হোস্ট হওয়ার আগ্রহ দেখালেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানকে সবাই ৪২তম ফোবানার হোস্ট হিসেবে নির্বাচিত করেন। এজিএমে বিএএমের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব নয়ন, সাংগঠনিক সম্পাদক তাহমিদ, অ্যাডভাইজার সুমন কবির ও ইঞ্জিনিয়ার আহাদ চৌধুরী।

২০২৭ সালের ৪১তম ফোবানা হবে হিউস্টনে। বিএএমের সভাপতি জাবেদ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মিশিগানে মানসম্পন্ন ফোবানা হচ্ছে না। মিশিগানে লাখের ওপর প্রবাসী বসবাস করেন। নিউইয়র্কের পর সবচেয়ে বড় প্রবাসীবান্ধব জনপদ মিশিগান। আমরা এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে এজিএমে এসেছিলাম। আমাদের ৪২তম ফোবানার পুরো পরিকল্পনা আমরা নিয়ে এসেছি এবং উপস্থাপন করেছিলাম।

সবচেয়ে বড় ভেন্যুসহ একটি চমৎকার ফোবানা করার প্রস্তুতি আমাদের। আমরা হিউস্টনের মতোই ২০২৮ সালের ৪২তম ফোবানা করতে পারব। এই আশ্বাসকে সম্মান জানিয়ে ইসি আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা এর পূর্ণ মর্যাদা রাখব।

আগাম শুধু এটাই বলব, আমাদের ফোবানা মানসম্মত হবে। অতীতে যতগুলো ভুল হয়েছে, তার পুনরাবৃত্তি হবে না। সবাই সহযোগিতা করবেন। মিশিগানে এলে সবাই পাশের কানাডা ঘুরে যাবেন। আমরা সব ধরনের ট্যুরের ব্যবস্থা রাখব।

বিএএমের অ্যাডভাইজার সুমন কবির জানান, মিশিগানে আমাদের ক্রাউডের জন্য চিন্তা করতে হয় না। আমাদের একটি মানসম্পন্ন ফোবানা উপহার দেওয়ার যে সুযোগ দিয়েছেন, আমরা তা বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে করে দেখাব।

বিএএমের সাধারণ সম্পাদক জনাব নয়ন বলেন, কোনো মিথ্যা আশ্বাস বা ভুল প্রচারণা বিএএম করবে না। আমরা একটি কোয়ালিটি ফোবানা উপহার দেব।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার