Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

পার্কে হামলার দুটি ভিডিও প্রকাশ করলেন বাঁধন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ এএম

পার্কে হামলার দুটি ভিডিও প্রকাশ করলেন বাঁধন

বিজ্ঞাপন

ইতালির মেস্ত্রে শহরে অবস্থানরত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের পর এবার নিজের প্রোফাইলে শারীরিকভাবে লাঞ্ছিত করার দুটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া লাইভে হামলার অভিযোগ করার কিছু সময় পর ভিডিও দুটি প্রকাশ করেন বাঁধন।

ফেসবুক লাইভে আজমেরী হক বাঁধন অভিযোগ করেন, আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রবাসী কর্মীরা তার ওপর হামলা করেছেন।

তিনি বলেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’

এ সময় তার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চা ছিল জানিয়ে তিনি বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

হামলাকারীদের বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে বাঁধন বলেন, তারা আমাকে জোর করে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। তারা সেগুলো ভিডিও করেছে। সেগুলো তারা লাইভ করছিল। আপলোড করছিল।

ভিডিওর এক অংশে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই।’ আপনারা ভেবেছেন- এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।

হামলার অভিযোগ করার কিছু সময় পর নিজের প্রোফাইলে আরও দুটি ভিডিও প্রকাশ করেন বাঁধন। প্রকাশিত ভিডিও দুটিতে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা দেখা যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার