Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

২১ আগস্ট স্মরণে স্কটল্যান্ড আওয়ামী লীগের শোক সভা

Icon

স্কটল্যান্ড প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০২:১৪ এএম

২১ আগস্ট স্মরণে স্কটল্যান্ড আওয়ামী লীগের শোক সভা

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগ স্কটল্যান্ড শাখার উদ্যোগে ২০০৪ সালে ২১শে আগস্ট সংঘটিত ভয়াবহ গ্রেনেড হামলায় আহতদের সুস্থতা কামনা ও নিহত নেতৃবৃন্দের স্বরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আনিস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল ইসলাম সায়েমের সঞ্চালনায় এডিনবড়ার ইস্টার্ণ প্যাভিলিয়নে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি রাজন চৌধুরী, আশেক মাহমুদ পার্থ, রফিকুল ইসলাম বাচ্চু, নাজমুল আহসান, তুহিন মাহমুদ প্রমুখ। 

শোকসভায় স্কটল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এমন নৃশংস হত্যাযজ্ঞের তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী রাজাকার  ও তাদের দোষরদের ঘৃণ্য চক্রান্তে সংঘটিত এ নৃশংসতায় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শত শত নেতা কর্মী আহত হয়ে আজও তারা ক্ষত বিক্ষত শরীর নিয়ে নানা জুলুম ও অত্যাচারের স্বীকার হচ্ছেন।

বক্তারা বলেন, বিচারে যাদের ফাঁসি ও সাজা হয়েছিল সকলকে মুক্ত করে দিয়ে বাংলাদেশকে আজ বিচারহীনতার স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী ও দোসররা বার বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে ১৫ই আগস্ট, ২১ শে আগস্ট এবং ২০২৪ শের আগস্ট সবই একই সূত্রে বাঁধা। বক্তারা আল্লাহর নিকট শুকরিয়া করেন যে, বার বার তিনি নেত্রীকে রক্ষা করেছেন এবং জননেত্রী শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ আবারও এগিয়ে যাবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার