বিজ্ঞাপন
স্কটল্যান্ডে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী পালিত
স্কটল্যান্ড প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৪৩ এএম
বিজ্ঞাপন
স্কটল্যান্ডের এবারডিনে গত ১৬ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। স্কটল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও শোক দিবসের ভেন্যু ছিল স্কটল্যান্ডের এবারডিন।
স্কটল্যান্ড আওয়ামীলীগের সভাপতি গোলাম আনিস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল ইসলাম সায়েমের সঞ্চালনায় মাইল এন্ড স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন। শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন এবারডিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রহমান সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কটল্যান্ড আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন শরীফ, এনামুল হক চৌধুরী, নজরুল ইসলাম, রাজন চৌধুরী, আবুল কালাম, আশেক রহমান পার্থ, মোয়াজ্জেম হোসেন, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম বাচ্চু, জালাল মোড়ল, ডাক্তার রাজ চৌধুরী প্রমুখ।
বক্তারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে নির্মম হত্যাযজ্ঞে সকল নিহতের রূহের মাগফেরাত কামনা ও দোয়া করেন।
বক্তারা ১৯৭৫ সালের ১৫ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের সফল রাষ্ট নায়ক, বাংলাদেশ আওয়মী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ত্বরান্বিত ও বাংলাদেশে সকল অত্যাচার, অবিচার ও অরাজকতার বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।