বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে হালাল ফেস্টে উপচেপড়া ভিড়, অংশনিলেন ২৮ হাজার মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৫:১১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সেন্ট চার্লসে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ বার্ষিক 'শিকাগোল্যান্ড হালাল ফেস্ট'।
এই অঞ্চলের মুসলিম সংস্কৃতির অন্যতম বৃহৎ এই উদযাপনে ২৮ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটে। ইলিনয় মুসলিম চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই উৎসবে ধর্ম ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়।
বিস্তৃত এই উৎসব প্রাঙ্গণে ১৪০টিরও বেশি স্টল বা ভেন্ডর অংশ নেয়। সেখানে দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হয় নানা স্বাদের সুস্বাদু হালাল খাবার, ঐতিহ্যবাহী পোশাক, দৃষ্টিনন্দন অলংকার এবং চমৎকার সব হস্তশিল্প। কেনাকাটা ও ভোজনবিলাসের পাশাপাশি এই আয়োজনে ছিল মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, পরিবারের সবার জন্য বিনোদনমূলক কার্যক্রম এবং সরাসরি লাইভ ইভেন্ট।
আয়োজকদের মতে, উৎসবের মূল উদ্দেশ্য কেবল হালাল খাবারের প্রচারেই সীমাবদ্ধ ছিল না। বরং এটি মুসলিম এবং অমুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সম্প্রীতি স্থাপন এবং সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের একটি উন্মুক্ত ও নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। বিপুল সংখ্যক মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, সমাজে মেলবন্ধন তৈরিতে এ ধরনের উৎসব কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।