Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

ওমান প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

Icon

ওমান প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৩:৩৩ পিএম

ওমান প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত, উসকানিমূলক বা স্থানীয় আইনবিরোধী কনটেন্ট পোস্ট ও শেয়ারের কারণে আইনি জটিলতা এড়াতে ওমান প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি বিভিন্ন দেশে প্রবাসীদের এমন কর্মকাণ্ডের কারণে চাকরি হারানো বা আটকের মতো ঘটনার প্রেক্ষাপটে এই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।


বুধবার দূতাবাসের পক্ষ থেকে দেওয়া ওই জরুরি বার্তায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক, ধর্মীয় বা অন্য কোনো স্পর্শকাতর বিষয়ে বিতর্কিত পোস্ট, মন্তব্য বা তা শেয়ার করা থেকে প্রবাসীদের সম্পূর্ণ বিরত থাকতে হবে। এমনকি উগ্রবাদ, জঙ্গিবাদ বা চরমপন্থা-সংশ্লিষ্ট কোনো কনটেন্ট অনুসরণ করা বা তাতে অনিচ্ছাকৃতভাবে লাইক ও শেয়ার করাও অনেক দেশে গুরুতর নিরাপত্তা ইস্যু হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের কার্যকলাপের ফলে প্রবাসীদের আইনি জটিলতায় পড়া, আটক হওয়া কিংবা কর্মসংস্থান হারানোর মতো পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।

নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়েও প্রবাসীদের সংযত আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো দুর্ঘটনা, আগুন, হতাহত বা ক্ষয়ক্ষতির ছবি, ভিডিও কিংবা বিবরণ অনলাইনে প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে, অনলাইনে কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করার পাশাপাশি কর্মরত দেশের আইন ও সামাজিক মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছে দূতাবাস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার