Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

হাজারো মানুষের অংশগ্রহণে মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স

Icon

মিশিগান প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৪ এএম

হাজারো মানুষের অংশগ্রহণে মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মিশিগানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের উদ্যোগে দিনব্যাপী দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিশিগানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের উদ্যোগে দিনব্যাপী দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববারের এ আয়োজনে মিশিগানসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক মুসল্লি ও কমিউনিটির সদস্য অংশ নেন।

মিশিগানের ওয়ারেন শহরের ইসলামিক সেন্টার অব নাইন মাইল ব্যাংকুয়েট হলে ক্বারী শায়খ আব্দুল মুকিতের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। পরে রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগানের শিল্পীরা নাশিদ পরিবেশন করেন।

মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট নেসার উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুনার সাবেক প্রেসিডেন্ট ডা. সাঈদুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়েইন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. রামজি মুহাম্মদ, মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আবদুল্লাহ আল আরিফ, এমসিএম মসজিদের ইমাম শায়খ তারিক আদনান, দারুল কুরআন মসজিদের ইমাম শায়খ সাঈদ আহমদ, মুনার কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক খাইরুল হাসান রফিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দাওয়াহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়াহকে শুধু বক্তব্য বা আনুষ্ঠানিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। ব্যক্তির চরিত্র, আচরণ, সততা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরা সম্ভব।

তারা বলেন, নতুন প্রজন্মকে ইসলামের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, সমাজ ও কমিউনিটিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ পৌঁছে দিতে অভিভাবকসহ কমিউনিটির প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

আয়োজক নেতৃবৃন্দ বলেন, মিশিগানের পাশাপাশি আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও বিপুলসংখ্যক মুসল্লি ও কমিউনিটির সদস্য কনফারেন্সে অংশ নেন। এ ধরনের আয়োজন মুসলিম সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করার পাশাপাশি ইসলামি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিডিআর মসজিদের ইমাম শায়খ নেছার উদ্দিন।

কনফারেন্সে বক্তাদের আলোচনায় মূলত একটি বার্তাই গুরুত্ব পায়—দাওয়াহকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে ইসলামের নৈতিক ও মানবিক আদর্শের বাস্তব প্রয়োগ ঘটাতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার