বিজ্ঞাপন
এসএসসিতে আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের সেরা সাফল্য
আমিরাত প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম
বিজ্ঞাপন
সংযুক্ত আরব আমিরাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় এবারও মেধার স্বাক্ষর রেখেছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। ইংরেজি মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠান দুটি তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।
উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এবার অর্জন করেছে শতভাগ পাসের সাফল্য। প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগের ২৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৯ জনসহ মোট ৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ৮ জন শিক্ষার্থী। এ ছাড়া ২৮ জন ‘এ’, ৪ জন ‘এ মাইনাস’ এবং ২ জন ‘বি’ গ্রেড অর্জন করেছেন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ জন।
অন্যদিকে, রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকেও এসেছে সন্তোষজনক ফলাফল। প্রতিষ্ঠানটি থেকে এবার ৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৭ দশমিক ৭৩ শতাংশ।
এই প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এ ছাড়া ১৫ জন ‘এ’, ১৭ জন ‘এ মাইনাস’ এবং ৩ জন ‘সি’ গ্রেড পেয়েছেন।
প্রবাসের মাটিতে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে পরিচালিত এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশের জন্য গৌরব বয়ে আনবেন।