Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

কুয়েতে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, বাতিল শত শত আবেদন

Icon

কুয়েত প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

কুয়েতে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, বাতিল শত শত আবেদন

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কুয়েত বিদেশি নাগরিকদের স্থায়ী বসবাসের অনুমতি (Permanent Residency) সংক্রান্ত আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন এই বিধানের ফলে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য জমা দেওয়া শত শত আবেদন বাতিল হয়ে গেছে।

এর আগে দর্শনার্থী ভিসায় কুয়েতে প্রবেশ করা এবং অপরাধমূলক রেকর্ড না থাকা অনেক বিদেশি নাগরিক স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারতেন। তবে সম্প্রতি দেশটির সংবিধানের ১৭, ১৮, ২০ ও ২২ নম্বর ধারায় সংশোধন আনার পর সেই সুযোগ অনেকটাই সীমিত হয়ে গেছে।

নতুন নিয়ম অনুযায়ী, স্থায়ী বসবাসের অনুমোদন পেতে আবেদনকারীকে ভিসা রূপান্তর ফি, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহনের পাশাপাশি প্রতি মাসে কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার হাতে থাকার সক্ষমতা প্রমাণ করতে হবে।

যেসব বিদেশি এই অনুমতি পাবেন, তারা তাদের স্বামী বা স্ত্রী, ১৮ বছরের কম বয়সী ছেলে সন্তান এবং ২১ বছরের কম বয়সী মেয়ে সন্তানকে কুয়েতে স্থায়ীভাবে নিয়ে আসতে পারবেন।

অন্যদিকে, যাদের স্থায়ী বসবাসের অনুমতি থাকবে না, তারাও পরিবারের সদস্যদের কুয়েতে আনতে পারবেন। তবে তাদের অবস্থান হবে কেবল ভিসার মেয়াদ পর্যন্ত। মেয়াদ শেষ হলে নিজ দেশে ফিরে যেতে হবে।

বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রাগুলোর একটি কুয়েতি দিনার। বর্তমানে এক কুয়েতি দিনারের মূল্য প্রায় ৩.২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ টাকার সমান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার