Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

যুক্তরাজ্যে মসজিদে গুলি : হামলাকারী সন্দেহে শ্বেতাঙ্গ গ্রেফতার

Icon

এম জি কিবরিয়া, লিডস থেকে

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:৪০ এএম

যুক্তরাজ্যে মসজিদে গুলি : হামলাকারী সন্দেহে শ্বেতাঙ্গ গ্রেফতার

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন শহর ইয়র্ক এর প্রধান মসজিদ ইয়র্ক কেন্দ্রীয় মসজিদকে লক্ষ্য করে আজ ৩০ জুলাই ব্রিটিশ টাইম ভোর রাতে আনুমানিক ২ টা ১৫ মিনিটের দিকে গুলি বর্ষণের একটি ঘটনা ঘটেছে।

নর্থ ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, হামলাকারী সন্দেহে চুয়াল্লিশ বছর বয়স্ক একজন সন্দেহভাজন শ্বেতাঙ্গ পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পূর্ণ পরিচয় (নাম, ঠিকানা ইত্যাদি) পুলিশ প্রকাশ করেনি। যুক্তরাজ্যের আইনে চলমান তদন্তের স্বার্থে অনেক সময় সন্দেহভাজনের পরিচয় গোপন রাখা হয়, বিশেষ করে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (charge) দায়ের করা হয়নি। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ টহল মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।

এখন পর্যন্ত প্রকাশিত তথ্যে কোনো হতাহত বা গুরুতর আহতের খবর নিশ্চিত করা হয়নি।

এখনও তদন্ত চলমান থাকায় হামলার উদ্দেশ্য মুসলিম বিদ্বেষ বা ঘৃণাজনিত অপরাধ কি না—এসব বিষয়ে পুলিশ চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। এ ঘটনাসহ ব্রিটেন জুড়ে সাম্প্রতিককালে সংগঠিত বিভিন্ন ইসলাম বিদ্বেষী তৎপরতার কারণে যুক্তরাজ্যের মুসলমানদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে l

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার