বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কড়াকড়ি আরও জোরদার করেছে দেশটির সরকার। চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত সারা দেশে সাত হাজারেরও বেশি অভিযান চালিয়ে ৪১ হাজার ৫৯৬ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এই সময়ের মধ্যে প্রায় ৯৭ হাজার মানুষের কাগজপত্র ও পরিচয় যাচাই-বাছাই করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মানবপাচার ও অর্থপাচার প্রতিরোধ আইনের আওতায় এই অভিযান আরও কঠোর করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবৈধ অভিবাসনকে কোনোভাবেই দেশের জন্য ক্যানসার বা মারাত্মক সমস্যা হয়ে উঠতে দেওয়া হবে না। আইনের সবটুকু ক্ষমতা প্রয়োগ করে অপরাধীদের বিরুদ্ধে আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।
রোববার দুটি ই-বর্জ্য কারখানায় অভিযান চালিয়ে ৫৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন, শ্রম ও পরিবেশ বিভাগের সমন্বিত এই অভিযানে দেখা যায়, কারখানাগুলোতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানোর কৌশল নেওয়া হয়েছিল। আটকদের কাছে তাৎক্ষণিকভাবে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে নিয়োগকর্তাদের মাধ্যমে তাদের বৈধতা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।