Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রবাসী নিহত, স্ত্রী আহত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৪৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রবাসী নিহত, স্ত্রী আহত

বিজ্ঞাপন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মো. ইয়ামিন ভূঁইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী সুমা আক্তার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের পরিবার জানায়, গত দুই মাস আগে প্রবাসী ইয়ামিনের সঙ্গে পার্শ্ববর্তী মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের সুমা আক্তারের মুঠোফোনে বিয়ে হয়। সম্প্রতি ইমন দেশে ফিরে গত ১৭ জুলাই সুমাকে ঘরে তোলেন। সোমবার সন্ধ্যায় ইয়ামিন শ্বশুরবাড়ি থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই মহাসড়কের ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী সুমা হাসপাতালে চিকিৎসাধীন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার