বিজ্ঞাপন
বিসিএর নতুন কমিটিকে ফ্রেন্ডসঅফ ন্যাশনালহার্ট ফাউন্ডেশনের শুভেচ্ছা
লন্ডন প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:২১ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের বাংলাদেশি রেস্টুরেন্ট ও ক্যাটারিং শিল্পের অন্যতম প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ)-এর নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে কমিটির পক্ষ থেকে ওলি খান এমবিই এবং নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল টিপু রহমান ও চিফ ট্রেজারার মুহাম্মাদ ফায়জুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্যকর কমিটির ইন্টারন্যাশনাল অ্যান্ড রিলেশনস সেক্রেটারি এস আই আজাদ আলী এবং ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান ও হাসপাতালের এক্সিকিউটিভ মেম্বার মিছবাহ জামাল।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির উপদেষ্টা ও বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব ও আলহাজ্ব মানিক মিয়া, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ও অনুপম নিউজের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী।
ডোনার মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট কামাল ইয়াকুব, সুফি সোহেল আহমদ, শামিম আহমেদ, মোহাম্মদ আজিজুর রহমান, আতাহির খান সহ আরও অনেকে।
নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আন্তরিক শুভ কামনা জানিয়ে তাঁদের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে এবং কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, বিসিএ’র বহু সদস্য ২০০৬ সাল থেকে ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ইউকে-এর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। হাসপাতালের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে তাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। বিসিএ সদস্যদের এই সহযোগিতা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়তা করে আসছে।