বিজ্ঞাপন
প্রবাসে সৌহার্দ্য জোরদারে ‘ভাই বন্ধু’ গ্রুপের বার্ষিক গেট-টুগেদার
লন্ডন প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:১৯ পিএম
বিজ্ঞাপন
প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ‘ভাই বন্ধু’ গ্রুপের উদ্যোগে বার্ষিক গেট-টুগেদার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ মিলনমেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রায় শতাধিক সদস্য অংশ নেন। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্যতম আয়োজক চৌধুরী কামাল। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ কুদ্দুস, মোহাম্মদ অছি মিয়া পাঠান, মোহাম্মদ জিতু মিয়া, ছাহিল উল্লাহ ছাম (সোহেল) এবং রেছালত আহমদ সামু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মোহাম্মদ শাহাজান।
বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের মিলনমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে কুশল বিনিময় করেন এবং পুরোনো স্মৃতিচারণায় মেতে ওঠেন। তারা আয়োজকদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ ওমর ফারুক।
এ সময় বক্তব্য রাখেন ছাইফ কাজি শহিদ, জয়নাল উদ্দিন, সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, আবুল কালাম, সেলিম রেজা, আব্দুল হাফিজ, ছফির উদ্দিন, মুহিদুর রহমান, আরমান আলী, আজিজুর রহমান হারুন, মো. আবুল হোসেন, মো. মহসিন আহমেদ, শিফু আহমেদ, লিয়াকত হোসেন, মো. হামজা ও এমদাদুল হক।
অনুষ্ঠানে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। শেষে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আয়োজকরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।