Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টইউকের সংবর্ধনা অনুষ্ঠান

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম

গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টইউকের সংবর্ধনা অনুষ্ঠান

বিজ্ঞাপন

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া:
যুক্তরাজ্যে দীর্ঘদিনের সমাজসেবা, কমিউনিটি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের এমবিই-কে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. দিলওয়ার হোসেন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার এবং বোর্ড অব ডাইরেক্টরস কমিটির সদস্য মারুফ আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ তামজিদ কাদির।

স্বাগত বক্তব্যে সংগঠনের নির্বাহী সদস্য ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু বলেন, আবু তাহের এমবিই প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিবেদিতপ্রাণ একজন সংগঠক। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মকে সমাজসেবায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ফারুক আহমেদ, কবি আতাউর রহমান মিলাদ, শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম নজরুল, আব্দুস সামাদ, মারুফ রশিদ, সহ-সভাপতি হেলাল উদ্দিন, হুমায়ূন কবির চৌধুরী, আব্দুল কাদির ও ফখরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লন্ডন বাংলাদেশ সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, মিতা তাহের, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল, সাংবাদিক ও কবি আনোয়ারুল ইসলাম অভি, কবি মোসাহিদ খান, কবি নোমান আহমেদ, কবি ইকবাল হোসেন বুলবুল, সিনিয়র সাংবাদিক মতিয়ার  চৌধুরী, কবি ও লেখক মুজিবুল হক মনি, মকসুদ ইবনে আনিছ, চন্দরপুর ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক জিয়া উদ্দিন, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া, বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ শামীম আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল আলম বাবুল, সংগঠনের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি কামাল উদ্দিন, বোর্ড অব ডাইরেক্টরস কমিটির সিনিয়র সদস্য ইকবাল আহমদ চৌধুরী, জিল্লুল করিম চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মিছবাহ মাসুম-এর গ্রন্থনা ও পরিকল্পনায় আবু তাহের এমবিই-এর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রটি উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু এবং উপস্থিত অতিথিবৃন্দ আবু তাহের এমবিই-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আবু তাহের এমবিই-এর অবদান অনুকরণীয়। তাঁর নিষ্ঠা, নেতৃত্ব ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও কমিউনিটিকে সমৃদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার