Logo
Logo
×

বিজ্ঞাপন

প্রবাস

লন্ডনে আ. লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, বক্তব্য দেন শেখ হাসিনা

Icon

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৩৩ এএম

লন্ডনে আ. লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, বক্তব্য দেন শেখ হাসিনা

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৬টায় লন্ডনের দ্য রয়েল রিজেন্সিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের সভাপতি শেখ হাসিনা।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্জ জালাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শেখ হাসিনার বক্তব্যের সময় উপস্থিত ব্যক্তিরা মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন এবং বিভিন্ন সময়ে করতালিতে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার পর ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তিনি দাবি করেন, সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সমালোচনা করেন। তিনি আরও বলেন, জনগণের সমর্থনে আওয়ামী লীগ আবারও শক্ত অবস্থানে ফিরে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী, আব্দুর রহমান, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী, সাবেক এমপি, হাবিবুর রহমান হাবিব, রনজিত দাস, আবু জাহিরসহ যুক্তরাজ‍্য আওয়ামী লীগ  ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা । 

দলের সভাপতির বক্তব্য শেষে সভাপতি আলহাজ্জ জালাল উদ্দিন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার