বিজ্ঞাপন
এসবিবিএস-এর ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:২৫ এএম
বিজ্ঞাপন
ইংল্যান্ড ও ওয়েলসে কর্মরত ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের বৃহত্তম পেশাগত সংগঠন দ্যা সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস (এসবিবিএস)-এর উদ্যোগে ইফতার মাহফিল ২০২৬ গত ৫ মার্চ সন্ধ্যায় লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক ইমরুল শেখ ইমুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য, পারস্পরিক সহযোগিতা এবং কমিউনিটির উন্নয়নে পেশাজীবীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাজ বেলায়েত হোসাইন, তাজ শাহ, নাজির আহমেদ ও সাইফ উদ্দিন খালেদ। দোয়া ও নসিহা পেশ করেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম জনাব আবুল হোসাইন।
সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার অনুষ্ঠানে এসবিবিএসের ২০২৬ সালের বিভিন্ন পরিকল্পনা ও ইভেন্ট ক্যালেন্ডার সদস্যদের সামনে তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের সদস্য বেলাল শরীফের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে এ বছরের চ্যারিটি পার্টনার হাউস অব গিভিং-এর পক্ষ থেকে বক্তব্য দেন সাব্বির আহমেদ।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি এহসান হক ও দেওয়ান মেহেদীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, খালেদ নূর, সুহেল উদ্দিন, আসাদুজ্জামান, ফখরুল ইসলাম, মেহেদী হাসান, নাশিত রহমান, সৈয়দ আফজাল জামি, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেনসহ আইন পেশা ও কমিউনিটির আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে সভাপতি উপস্থিত অতিথি ও সদস্যদের ধন্যবাদ জানান এবং সবার অংশগ্রহণে ইফতার মাহফিলটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন