Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

হার্ট ব্লকেজের ঝুঁকি কমাতে ডায়েটে রাখুন এই ৩ খাবার

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ এএম

হার্ট ব্লকেজের ঝুঁকি কমাতে ডায়েটে রাখুন এই ৩ খাবার

বিজ্ঞাপন

একদিন হঠাৎ বুকে ব্যথা। হাসপাতালে ছুটে গিয়ে জানা গেল, হৃদ্‌যন্ত্রে রক্ত পৌঁছানোর পথ অনেকটাই সরু হয়ে গেছে। অথচ এর শুরুটা হয়েছিল বহু বছর আগে—প্রতিদিনের খাবারের প্লেট থেকেই। ভাজাপোড়া, অতিরিক্ত মিষ্টি আর পরিশোধিত ময়দার খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস ধমনীর স্বাস্থ্যের ওপর চাপ ফেলতে পারে। ধীরে ধীরে ধমনীর ভেতরে চর্বি, কোলেস্টেরল, ক্যালসিয়ামসহ নানা পদার্থ জমে তৈরি হতে পারে প্লাক। এই অবস্থাকেই বলা হয় অ্যাথেরোস্‌ক্লেরোসিস।

ধমনীর ভেতরে প্লাক জমলে রক্ত চলাচলের জায়গা সরু হয়ে যেতে পারে। ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেনসমৃদ্ধ রক্ত পৌঁছাতে বাধা তৈরি হয়। গুরুতর ক্ষেত্রে বাড়তে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানা হৃদ্‌রোগের ঝুঁকি।

তবে খাবারের তালিকায় কিছু পুষ্টিকর ফল ও সবজি নিয়মিত রাখা হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমন কয়েকটি খাবারের কথা উল্লেখ করা হয়েছে।

হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে রাখুন

বিট: বিট শুধু সালাদের রং বাড়ায় না, হৃদ্‌স্বাস্থ্যের জন্যও হতে পারে উপকারী। এতে থাকা নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে। এর ফলে রক্তনালি শিথিল ও প্রসারিত হতে পারে এবং রক্ত চলাচল সহজ হতে পারে। তাই নিয়মিত খাবারের তালিকায় বিট রাখা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়ক হতে পারে।

বেরিজাতীয় ফল: স্ট্রবেরি, ব্লুবেরির মতো বেরিজাতীয় ফলে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্থোসায়ানিন। এসব উপাদান রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করতে পারে। পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে এসব ফল। ফলে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে ডায়েটে জায়গা করে নিতে পারে স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফল।

বেদানা: বেদানায় রয়েছে নানা ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এবং ধমনিতে প্লাক জমার প্রক্রিয়া ধীর করতেও ভূমিকা রাখতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া যায়।

তবে শুধু কয়েকটি খাবার খেলেই ধমনী ‘পরিষ্কার’ হয়ে যাবে—এমনটা ধরে নেয়া ঠিক নয়। ধমনীর স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবারের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান এড়িয়ে চলা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেয়াও জরুরি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার