Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

পার্সিমন খেতে কেমন, দাম কত?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ এএম

পার্সিমন খেতে কেমন, দাম কত?

বিজ্ঞাপন

একসময় বিদেশি ফলের দোকান বা অভিজাত সুপারশপে দেখা মিলত পার্সিমনের (Persimmon)। দামও ছিল বেশ চড়া। তবে সময়ের সঙ্গে বাংলাদেশের বাজারে ফলটির সরবরাহ বেড়েছে, কমেছে দাম। ফলে বিদেশি এই ফল সম্পর্কে আগ্রহ বাড়ছে ক্রেতাদের। দেখতে অনেকটা পাকা গাবের মতো, রং উজ্জ্বল কমলা—মিষ্টি ও রসালো স্বাদের পার্সিমন এখন দেশের ফলের বাজারে পরিচিতি পাচ্ছে।

পার্সিমন মূলত পূর্ব এশিয়ার ফল। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় এর ব্যাপক চাষ হয়। জাপানের জাতীয় ফল এটি। পার্সিমন জাপানে ফলটি ‘কাকি’ (Kaki) নামে পরিচিত। বাংলায় এটিকে কখনো কখনো বিলিতি গাব বা তেন্দুও বলা হয়। 

পার্সিমন খেতে কেমন? 

পাকার পর ফলটির রং হলুদ থেকে কমলা হয়। তবে শুধু চেহারা নয়, স্বাদের কারণেও ফলটি আলাদা। পাকা পার্সিমন সাধারণত মিষ্টি ও রসালো। তবে পার্সিমনের স্বাদ জাত ও পাকার অবস্থার ওপর নির্ভর করে। পাকা পার্সিমন সাধারণত মিষ্টি, নরম ও রসালো। এর স্বাদে পাকা গাব, আম ও পেঁপের কিছুটা মিল পাওয়া যায়, তবে এর নিজস্ব স্বাদ ও গন্ধ রয়েছে।

ফুয়ু জাতের পার্সিমন আপেলের মতো কিছুটা শক্ত ও মচমচে অবস্থায় খাওয়া যায়। অন্যদিকে হাচিয়া জাতের ফল পুরোপুরি পাকলে নরম ও জেলির মতো হয়ে যায় এবং বেশ মিষ্টি লাগে। তবে অপরিপক্ব পার্সিমন খেলে মুখে তীব্র কষ লাগতে পারে। তাই জাতভেদে ফলটি পুরোপুরি পাকার পর খাওয়া উচিত।

পার্সিমনের দাম 

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালে বাংলাদেশের  প্রতি কেজি পার্সিমনের পাইকারি দাম ছিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। খুচরা বাজারে দাম ছিল ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা।

২০২৬ সালের নভেম্বরে পাইকারি দাম নেমে এসেছে ৪৫০ থেকে ৬৫০ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। দাম কমার পাশাপাশি ক্রেতাদের পরিচিতি ও আগ্রহ বাড়ায় বিক্রিও বেড়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার