Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

ডিম খাওয়ার সময় ৫টি ভুল অভ্যাস স্বাস্থ্যের ক্ষতি করতে পারে!

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

ডিম খাওয়ার সময় ৫টি ভুল অভ্যাস স্বাস্থ্যের ক্ষতি করতে পারে!

বিজ্ঞাপন

ডিম একটি পুষ্টিকর খাবার। এতে প্রোটিন, ভিটামিন, মিনারেল সবকিছুই পাওয়া যায়। আর দামের দিক থেকেও বেশ সহজলভ্য। কেউ ডিম পোচ, কেউ ডিম ভাজি, কেউ বা ডিম সিদ্ধ পছন্দ করে থাকি। ডিম খাওয়ার পদ্ধতি অনেকের কাছেই বিভিন্ন রকম। কিন্তু ডিম খাওয়ার কিছু ভুল অভ্যাসে এটি আপনার উপকারের পরিবর্তে উল্টো ক্ষতি করতে পারে।

কিছু অসতর্কতা থেকে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। তাই ডিমের পুষ্টিগুণ পেতে হলে খাওয়ার পাশাপাশি এর সংরক্ষণ ও রান্নার বিষয়েও সতর্ক থাকা জরুরি। জেনে নিন ডিম খাওয়ার ৫টি সাধারণ ভুল।

ডিম সঠিকভাবে সংরক্ষণ না করা

ডিম দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বাড়তে পারে। কেনার সময় ফাটা বা নোংরা ডিম এড়িয়ে চলা ভালো। ডিম ফ্রিজে সংরক্ষণ করা উচিত। এর পাশাপাশি রান্না করা ডিমও দ্রুত খেয়ে নেওয়া উচিত।

অতিরিক্ত ডিম খাওয়া

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। তবে প্রয়োজনের তুলনায় বেশি ডিম খেলে খাদ্যতালিকায় পুষ্টির ভারসাম্য নষ্ট হতে পারে। কারও কারও ক্ষেত্রে অতিরিক্ত ডিম খাওয়ার কারণে পেট ফাঁপা ও হজমের অস্বস্তি দেখা দিতে পারে। তাই নিজের শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস অনুযায়ী ডিম খাওয়া উচিত।

ডিমের কুসুম ফেলে দেওয়া

অনেকে কোলেস্টেরল বা ওজন বেড়ে যাওয়ার ভয়ে ডিমের কুসুম ফেলে দিয়ে শুধু সাদা অংশ খান। কিন্তু ডিমের কুসুমে ভিটামিন এ, ডি, ই, বি১২ ও কোলিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান পাওয়া যায়। কুসুম বাদ দিলে আপনি এসব পুষ্টি পাবেন না। তবে যাদের কোলেস্টেরল বেশি বা হৃদরোগের ঝুঁকি আছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়া উচিত।

কাঁচা বা আধাসেদ্ধ ডিম খাওয়া

অনেকেই আধাসিদ্ধ ডিম খেতে পছন্দ করেন। কিন্তু কাঁচা বা পরিপূর্ণ রান্না না করা ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে। এই ব্যাকটেরিয়া থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। এর ফলে ডায়রিয়া, বমি, পেটব্যথা ও জ্বর দেখা দিতে পারে। তাই ডিম ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খাওয়াই নিরাপদ।

অতিরিক্ত তেল, মাখন ও চিজ দিয়ে ডিম রান্না করা

ডিম রান্নার সময় অতিরিক্ত তেল, মাখন, চিজ বা প্রক্রিয়াজাত মাংস ব্যবহার করলে খাবারে স্যাচুরেটেড ফ্যাট ও ক্যালরির পরিমাণ অনেক বেড়ে যায়। নিয়মিত এভাবে ডিম খেলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা কঠিন হয়ে যায়। তাই কম তেল ব্যবহার করে পোচ বা হালকা ভেজে খাওয়া ভালো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার