Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

ঘাড়ে কালচে ছোট ছোট আঁচিল, হতে পারে বিপদ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পিএম

ঘাড়ে কালচে ছোট ছোট আঁচিল, হতে পারে বিপদ

বিজ্ঞাপন

ঘাড়ে কালচে ছোপ পড়েছে। চোখের পাতায় ছোট ছোট আঁচিলের মতো বেরোচ্ছে। এটাকে ত্বকের সমস্যা ভেবে উড়িয়ে দেবেন না। এটি আসলে ডায়াবেটিস আসার আগের সংকেত হতে পারে।

ডায়াবেটিস হঠাৎ করে একদিনে হয় না। ধরা পড়ার অনেক আগেই শরীর ধীরে ধীরে সংকেত দিতে থাকে। সমস্যা হল, সেই সংকেতগুলো এতটাই সাধারণ মনে হয় যে অনেকেই গুরুত্ব দেন না। 

পুষ্টিবিদের কথায়, বিপাকক্রিয়া ঠিক করতে খুব বেশি কিছু লাগে না। আমরা অপেক্ষা করি শরীর একদম খারাপ হয়ে যাওয়ার। তখন গিয়ে কঠিন ডায়েট শুরু হয়। অথচ প্রথম সংকেত দেখলেই একটু হাঁটা আর একটু কম খেলেই রোগকে আটকানো যায়।

১. ঘাড়-বগলে কালো ছোপ

ঘাড়ের পিছনে, বগলে বা শরীরের ভাঁজে কালো, একটু মোটা আর মখমলের মতো ছোপ পড়ছে? অনেকেই ভাবেন রোদে পুড়ে গিয়েছে বা ময়লা জমেছে। ফেসিয়াল করে তুলে ফেলার চেষ্টা করেন। কিন্তু এটি আসলে অ্যাকানথোসিস নিগ্রিকানস। ইনসুলিন রেজিস্ট্যান্সের একদম প্রথম লক্ষণ।

২. বারবার প্রস্রাব

পানি বেশি খেলে প্রস্রাব বেশি হওয়াই স্বাভাবিক। কিন্তু পানি না খেয়েও যদি বারবার বাথরুম যেতে হয়, তাহলে সাবধান। রোশনি বলছেন, ডায়াবেটিস মানেই রক্তে সুগার বেড়ে যাওয়া। শরীর এই বাড়তি সুগারকে বিপদ ভাবে। রক্তনালি নষ্ট হয়ে যাওয়া বা হার্টে রক্ত চলাচল কমে যাওয়ার ভয় থাকে। তাই শরীর প্রস্রাবের মাধ্যমে এই সুগার বার করে দিতে চায়।

৩. কারণ ছাড়াই ওজন কমে যাওয়া

ডায়েট করছেন না, জিমেও যাচ্ছেন না, তবুও হু হু করে ওজন কমছে? এটিকে অনেকেই ভালো লক্ষণ ভেবে খুশি হয়ে যান। কিন্তু এটিই হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স আর বর্ডারলাইন ডায়াবেটিসের সংকেত। এমন হলে এইচবিএওয়ানসি টেস্ট করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

৪. ঘাড়ে-চোখের পাতায় ছোট আঁচিল

ঘাড়ে, চোখের পাতায় বারবার ছোট ছোট মাংসের টুকরোর মতো বেরোচ্ছে? শুধু চর্মরোগ ভেবে উড়িয়ে দেবেন না। পুষ্টিবিদের কথায়, চামড়ায় ঘষা লাগা আর রক্তে ইনসুলিন বেড়ে যাওয়া— এই দুই মিলেই আঁচিল তৈরি হয়। এ ক্ষেত্রে বিশেষ করে ঘাড় আর চোখের পাতায়। অসংখ্য ছোট ছোট আঁচিল চোখে পড়ে।

৫. দুপুরের পরেই ঝিমুনি আর সারাক্ষণ ক্লান্তিভাব

দুপুরে খাওয়ার পরেই চোখ জুড়ে আসা, মাথা কাজ না করা, ব্রেন ফগ — এ শুধু আলসেমি নয়। শরীর সুগার ঠিকমতো জমিয়ে রাখতে পারছে না, তারই লক্ষণ হতে পারে এটি। তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই। খাওয়ার পর ২০ মিনিট হাঁটুন, তাহলেই এই সমস্যা কমবে।

ঝুঁকি এড়াতে কী করবেন?

বেশি করে সবুজ শাকসব্জি আর ফল খান। তেলমশলাদার খাবার কম খান। খুব বেশি ক্যালোরি মাপার দরকার নেই, যতটা সম্ভব কম প্রক্রিয়াজাত খাবার খান আর পেট ৮০ শতাংশ ভরলে খাবার গ্রহণে বিরত থাকুন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার