Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

সকালে নাক বন্ধ ও গলা ব্যথা? সুস্থ থাকতে করণীয়

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

সকালে নাক বন্ধ ও গলা ব্যথা? সুস্থ থাকতে করণীয়

বিজ্ঞাপন

সকালে ঘুম থেকে উঠেই কি নাক বন্ধ হয়ে আসে? গলার ভেতরটা খুসখুসে ভাব বা শুকনো কাশি কি নিত্যদিনের সঙ্গী? ঋতু পরিবর্তনের এই সময়ে এমন সমস্যায় ভোগেন অনেকেই। তাপমাত্রার ওঠানামা, আর্দ্রতার পরিবর্তন এবং বায়ুদূষণ একসঙ্গে শ্বাসনালিতে অস্বস্তি তৈরি করে। নাক ও গলার ভেতরের আর্দ্র আবরণ শুকিয়ে গেলে জ্বালা বা অস্বস্তি আরও বেড়ে যায়। এ সময় শুধু ওষুধের ওপর ভরসা না করে নজর দিতে হবে খাওয়াদাওয়ার দিকেও। কারণ, সুষম আহার ও পর্যাপ্ত পানি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে জাদুকরি ভূমিকা রাখে। জেনে নিন, প্রতিদিনের খাদ্যতালিকায় কী কী পরিবর্তন আনবেন।

১. উষ্ণ খাবার বেছে নেওয়া

নাক বন্ধ বা গলায় অস্বস্তি থাকলে উষ্ণ খাবার সবচেয়ে বেশি আরাম দেয়। স্যুপ, স্ট্যু, খিচুড়ি, নরম করে রান্না করা সবজি কিংবা ওটস খেতে পারেন। এ ছাড়া তুলসী, আদা বা গোলমরিচ দিয়ে তৈরি চা-ও বেশ উপকারী। উষ্ণ খাবার ও পানীয় গলার অস্বস্তি সাময়িকভাবে কমাতে সাহায্য করে। তবে খুব গরম খাবার বা পানীয় খাওয়া থেকে বিরত থাকুন, এতে মুখের ভেতরের কোমল আবরণ পুড়ে যেতে পারে। ফ্রিজের ঠান্ডা খাবার সরাসরি না খেয়ে সবসময় গরম করে খাওয়া উচিত। এ সময় ঠান্ডা পানি বা আইসক্রিম এড়িয়ে চলুন, কারণ তা সঙ্গে সঙ্গে পেশি সংকুচিত করে অস্বস্তি বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন
২. ভাজাপোড়াকে না বলুন

ডুবো তেলে ভাজা খাবার, প্রক্রিয়াজাত খাবার বা অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার শরীরে শ্লেষ্মা বা কফ জমাতে পারে। পাশাপাশি এগুলো হজমক্ষমতা ও বিপাকীয় স্বাস্থ্যেরও ক্ষতি করে। এর বদলে সব সময় ঘরোয়া ও গরম খাবার খাওয়ার অভ্যাস করুন।

৩. পর্যাপ্ত পানি পান

গরম চা, ভেজিটেবল স্যুপ বা লেবুর রস মেশানো ঈষদুষ্ণ পানি পান করলে গলা অনেক আরাম পায়। এটি ঋতু বদলের সময়ে শরীরে পানির ঘাটতি দূর করতে দারুণ কার্যকর।

আরও পড়ুন
৪. মশলার সঠিক ব্যবহার

প্রদাহনাশক বা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে—এমন মশলা এ সময়ে বেশ উপকারী। যেমন, হলুদে থাকা কারকিউমিন, রসুনের অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ, কিংবা আদা ও মধু গলার অস্বস্তি ও কাশি কমাতে দারুণ কাজ করে।

৫. পাতে রাখুন মৌসুমি ফল

আমলকি, কমলালেবু, পেয়ারার মতো ফলগুলো এই সময়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পেলে শরীরে যেমন শক্তি আসে, তেমনই ক্লান্তিও দূর হয়।

৬. প্রোবায়োটিকের জাদুকরী ছোঁয়া

টক দইয়ের মতো প্রোবায়োটিক খাবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই বারবার সর্দি-কাশি বা পেটের সমস্যায় ভুগলে নিয়মিত পাতে রাখুন প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার