Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

নারী চিকিৎসকের কাছে কম ব্যথা অনুভব করেন পুরুষ রোগী, বলছে গবেষণা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম

নারী চিকিৎসকের কাছে কম ব্যথা অনুভব করেন পুরুষ রোগী, বলছে গবেষণা

বিজ্ঞাপন

নারী চিকিৎসক বা গবেষক যখন পুরুষের ব্যথার মাত্রা জানতে চান, তখন পুরুষেরা তুলনামূলক কম ব্যথা অনুভব করেন বলে উঠে এসেছে এক গবেষণায়। তবে নারীদের ক্ষেত্রে একই ধরনের প্রভাব দেখা যায়নি।

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, ব্যথা অনুভবের ক্ষেত্রে চিকিৎসকের লিঙ্গও কিছুটা প্রভাব ফেলতে পারে। ২০২৩ সালের ১৪ নভেম্বর গবেষণাটির ফল প্রকাশ করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারীদের শরীরে লেজার ও বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে ব্যথা সৃষ্টি করা হয়। এরপর তাদের ব্যথার মাত্রা সম্পর্কে জানতে চাওয়া হয়। এতে দেখা যায়, নারী পরীক্ষক যখন পুরুষ অংশগ্রহণকারীদের ব্যথার বিষয়ে জানতে চান, তখন তারা তুলনামূলক কম ব্যথা অনুভবের কথা জানান।

এ ছাড়া অস্ত্রোপচারের পর ২৪৫ জন রোগীর ওপর পরিচালিত পর্যবেক্ষণেও একই ধরনের প্রবণতা দেখা যায়। নারী পরীক্ষকের কাছে পুরুষ রোগীরা তুলনামূলক কম ব্যথার কথা জানিয়েছেন। তবে নারী রোগীদের ক্ষেত্রে পরীক্ষকের লিঙ্গের কারণে ব্যথা অনুভবের উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি।

আরও পড়ুন
গবেষকদের ধারণা, নারী পরীক্ষকের সঙ্গে যোগাযোগের সময় পুরুষদের মধ্যে সহমর্মিতার অনুভূতি, সামাজিক প্রত্যাশা কিংবা অবচেতন আচরণ কাজ করতে পারে। ফলে তারা নিজেদের ব্যথার মাত্রা কম করে প্রকাশ করতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।

গবেষকেরা সতর্ক করে বলেছেন, এ ফলাফল দিয়ে সব পুরুষের ব্যথা অনুভবের ধরন ব্যাখ্যা করা যাবে না। ব্যক্তিভেদে ব্যথার অনুভূতি ও তা প্রকাশের ধরনে পার্থক্য থাকতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার