বিজ্ঞাপন
প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম
বিজ্ঞাপন
উৎসবের আগেই পেডিকিউর করিয়েছেন। এখন উৎসব শেষ। আর এ উৎসবের দিনগুলোতে একটানা প্যান্ডেল হপিং, ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি, আর নতুন জুতার ঘষায় পায়ের ত্বক রুক্ষ ও ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। তবে পার্লারে না গিয়ে বাড়িতেই মাত্র কয়েকটি সহজ উপায়ে আপনি আপনার পায়ের কোমল ভাব ও আরাম ফিরিয়ে আনতে পারেন।
পূজার উৎসবে কটা দিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি, লাইনে দাঁড়িয়ে থাকা, নতুন জুতা পরে ঠাকুর দেখা— সব মিলিয়ে পায়ের ওপর দিয়ে কম ধকল যায়নি। রোদে বেরিয়ে রীতিমতো পায়ের চামড়া পুড়ে গেছে। আবার নতুন জুতা পরে ফোসকাও পড়েছে। চলুন জেনে নেওয়া যাক, বাড়িতেই কয়েকটি সহজ উপায়ে পায়ের কোমল ভাব ফিরিয়ে আনা—
পায়ের যত্ন নিন। পায়ের গোড়ালি ও পাতায় মৃত কোষ জমে ত্বক রুক্ষ হয়ে যায়। পা ভিজিয়ে নেওয়ার পর ত্বকে জমে থাকা ময়লাগুলো আলগা হয়ে যায়। তাই এ সময়ে পিউমিস স্টোন দিয়ে গোড়ালি ও পায়ের তলার আলতো করে ঘষে নিন। ফোসকার অংশ এড়িয়ে চলুন। আবার পায়ের ত্বক পরিষ্কার করতে চিনি ও নারিকেল তেল দিয়ে তৈরি ঘরোয়া স্ক্রাবও ব্যবহার করতে পারেন। পিউমিস স্টোন না থাকলে এ মিশ্রণ দিয়ে পায়ের পাতা স্ক্রাব করে নিতে পারেন।
সবশেষে তবে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। কারণ পরিষ্কার পানি দিয়ে পা ধুয়ে নরম তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন। এরপর পায়ের পাতা ও গোড়ালিতে ফুট ক্রিম বা ভারি ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। আবার ঘুমাতে যাওয়ার আগে পায়ের পাতায় ঘি মালিশ করে নিতে পারেন। এতে পায়ের আর্দ্রতা বজায় থাকবে এবং ঘুম ভালো হবে।