Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

যে লক্ষণ দেখলে বুঝবেন আপনার ক্রাশও আপনার প্রেমে পড়েছে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

যে লক্ষণ দেখলে বুঝবেন আপনার ক্রাশও আপনার প্রেমে পড়েছে

বিজ্ঞাপন

কারও প্রতি ভালো লাগা তৈরি হলে আচরণেও তার প্রভাব পড়তে শুরু করে। কখনো অকারণে তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, কখনো ফোনের পর্দায় বারবার চোখ যায় নতুন কোনো বার্তা এসেছে কি না দেখতে।

আবার বন্ধুদের আড্ডায় তার উপস্থিতি কিংবা অন্য কারও সঙ্গে তার ঘনিষ্ঠতা মনে তৈরি করতে পারে নানা প্রশ্ন। তবে নিজের অনুভূতি প্রকাশ করা যতটা কঠিন, অন্য মানুষটির মনেও একই রকম অনুভূতি আছে কি না, তা বোঝা আরও কঠিন।

সরাসরি মনের কথা না বললেও কথাবার্তা ও আচরণের মধ্য দিয়ে অনেকেই নিজেদের আগ্রহ প্রকাশ করেন। কারও সঙ্গে কথা বলার সময় বাড়তি মনোযোগ দেওয়া, কথোপকথন দীর্ঘ করার চেষ্টা কিংবা ভিড়ের মধ্যে বিশেষভাবে তাকে খেয়াল করা হতে পারে তেমনই কিছু ইঙ্গিত।

সম্পর্কবিষয়ক এক প্রতিবেদনে এমন কয়েকটি আচরণের কথা তুলে ধরা হয়েছে, যা থেকে কারও বিশেষ আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।

কথা শেষ করার তাড়া থাকে না

সাধারণত একটি কথোপকথন কোনো না কোনো সময়ে শেষ হয়। কিন্তু পছন্দের মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে অনেকেই সেই মুহূর্তটি এড়িয়ে যেতে চান।

একটি প্রসঙ্গ শেষ হলে নতুন প্রশ্ন করা, পুরোনো কোনো বিষয় নিয়ে আবার আলোচনা শুরু করা কিংবা হঠাৎ কোনো মজার গল্প শোনানো- এসবের মধ্য দিয়ে কথোপকথন এগিয়ে নেওয়ার চেষ্টা দেখা যেতে পারে।

এ ক্ষেত্রে শুধু কথার বিষয়বস্তু নয়, বরং যোগাযোগ ধরে রাখার আগ্রহও লক্ষ করার মতো। কেউ যদি বারবার আপনার সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করেন কিংবা কথা শেষ হওয়ার পরও নতুন প্রসঙ্গ খুঁজে নেন, তাহলে সেটি আপনার প্রতি তার আগ্রহের ইঙ্গিত হতে পারে।

তবে এমন আচরণ বন্ধুত্বপূর্ণ স্বভাবের কারণেও হতে পারে। তাই একটি লক্ষণ দেখেই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

সবার মাঝে থেকেও আপনার প্রতিক্রিয়া খোঁজেন

বন্ধুদের আড্ডা কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে অনেক মানুষের উপস্থিতি থাকে। সেখানে হাসি-ঠাট্টা, গল্প কিংবা নানা বিষয়ে আলোচনা চলতে থাকে। এর মধ্যেও কেউ বিশেষভাবে আপনার দিকে তাকাচ্ছেন কি না, সেটি খেয়াল করতে পারেন।

কোনো মজার ঘটনা ঘটলে আপনার প্রতিক্রিয়া দেখতে চাওয়া, আপনার কথা মনোযোগ দিয়ে শোনা কিংবা আলোচনার মধ্যে আপনাকে যুক্ত করার চেষ্টা তার বাড়তি মনোযোগের ইঙ্গিত হতে পারে।

বিশেষ করে, কোনো বিষয়ে কথা বলার সময় অন্যদের পাশাপাশি আপনার মতামত জানতে চাওয়া বা আপনার সঙ্গে চোখাচোখি হলে হাসি দেওয়া- এ ধরনের আচরণও লক্ষ করা যায়।

তবে চোখে চোখ রাখা বা হাসিমুখে কথা বলাই যে ভালো লাগার প্রমাণ, এমন নয়। বরং এসব আচরণ নিয়মিত ঘটছে কি না এবং আপনার সঙ্গে তার ব্যবহারে অন্যদের তুলনায় কোনো পার্থক্য আছে কি না, তা বিবেচনা করাই বেশি যুক্তিযুক্ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার