বিজ্ঞাপন
হাঁটলে পায়ে ব্যথা, আরাম পেতে যা করবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম
বিজ্ঞাপন
শরীর ফিট রাখতে হাঁটা চলা করা খুবই প্রয়োজন। কিন্তু কর্পোরেট দুনিয়ায় ব্যস্ততার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও হাঁটা সম্ভব হয় না। অভ্যাস না থাকায় অনেক সময় হাঁটতে গেলে পায়ে ব্যথা অনুভব হয়।
আবার অনেকের শরীরে ফ্যাট জমে থাকার কারণে ইচ্ছে থাকলেও হাঁটতে পারেন না। আবার হাঁটতে গেলেও পায়ে ব্যথা করে। অনেক সময় নতুন জুতা কিনে ব্যবহার করলে পায়ে ব্যথা হয়।
পায়ের ব্যথা সহজেই সারানো সম্ভব যদি এই টোটকা মেনে চলেন-
গরম পানিতে লবণ দিয়ে পা ভিজিয়ে রাখা
পায়ের ব্যথা কমানোর সবচেয়ে পুরনো এবং সুপারহিট উপায় হলো গরম পানিতে পা ডুবিয়ে রাখা। হালকা গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে তাতে ১০ থেকে ১৫ মিনিট পা ডুবিয়ে রাখতে হবে। লবণ পেশির ক্লান্তি দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এর ফলে নিমিষেই পায়ের ব্যথা কমে যাবে।
বরফের সেঁক
সারারাত শক্ত জুতা পরে হাঁটার কারণে যদি পা ফুলে যায়, তাহলে বরফের সেঁক দিতে পারেন। ফ্রিজ থেকে কয়েক টুকরা বরফ বের করে একটি পরিষ্কার সুতি কাপড়ে পেঁচিয়ে ব্যথার জায়গায় লাগালে খুব দ্রুত আরাম পাওয়া যায়। তবে মনে রাখবেন, সরাসরি ত্বকে কখনও বরফ লাগানো উচিত নয়।
পায়ে তেল মালিশ
পায়ের ব্যথা কমাতে তেলের মালিশ দারুণ কাজ করে। সামান্য সরিষার তেল বা নারিকেল তেল হালকা গরম করে পায়ের পাতায় এবং গোড়ালিতে ভালো করে মালিশ করতে হবে। এতে রক্ত চলাচল বাড়ে আর পেশির ব্যথা দ্রুত কমে যাবে।
টানা হেঁটে পায়ের অবস্থা যখন কাহিল হয়ে যাবে তখন পাকে একটু বিশ্রাম দেওয়া দরকার। বিছানায় শোয়ার সময় পায়ের তলায় একটি বা দুটি বালিশ দিয়ে পা উঁচু করে রাখতে পারেন। এতে পায়ে রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং ফোলা ভাব অনেকটাই কমে যায়।