বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের সৌন্দর্য এবং স্বাভাবিক উজ্জ্বল ত্বক বরাবরই অনুরাগীদের নজর কাড়ে। তবে ঝলমলে ত্বকের জন্য সব সময় দামি প্রসাধনী কিংবা একাধিক স্কিনকেয়ার প্রোডাক্টের প্রয়োজন হয় না। বরং ঘরোয়া উপাদানেও ত্বকের যত্ন নেওয়া সম্ভব।
সম্প্রতি অভিনেত্রীর রূপচর্চার এমনই একটি সহজ পদ্ধতি নিয়ে চর্চা শুরু হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই ফেসপ্যাক তৈরি করতে খরচ ১০ টাকারও কম।
ইয়ামি গৌতমের মতে, ত্বকের যত্নে প্রাচীন ঘরোয়া পদ্ধতির গুরুত্ব রয়েছে। একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের প্রাকৃতিক উপাদান হিসেবে হলুদের কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
তিনি বলেন, হলুদ শুধু রান্নার মশলা নয়, ঐতিহ্য ও রূপচর্চার সঙ্গেও এর গভীর যোগ রয়েছে।
অভিনেত্রী জানিয়েছেন, তার ত্বক বেশ সংবেদনশীল। শুটিংয়ের সময় গায়েহলুদের দৃশ্য শুট করার সময় তিনি নিজেও ত্বকে হলুদ ব্যবহার করে দেখার সিদ্ধান্ত নেন। সেই সময় হলুদের সঙ্গে সামান্য মুলতানি মাটি মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করেছিলেন। সেই মিশ্রণ তার ত্বকে বেশ ভালো কাজ করেছিল। তাই তিনি হলুদকে নিজের পছন্দের ঘরোয়া উপাদানগুলির মধ্যে অন্যতম বলে মনে করেন।
উপকরণ
* এক টেবিল চামচ মুলতানি মাটি
* এক চিমটি হলুদ গুঁড়া
* প্রয়োজনমতো পানি বা গোলাপ জল
তৈরির সিস্টেম
প্রথমে একটি পরিষ্কার পাত্রে মুলতানি মাটি ও হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে পানি বা গোলাপ জল দিয়ে মিশ্রণটি মসৃণ করে নিতে হবে। এরপর পরিষ্কার মুখে পাতলা করে ফেসপ্যাকটি লাগাতে হবে, খেয়াল রাখতে হবে যেন চোখে না যায়। ৫-১০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এরপর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার কতে হবে।
প্রাকৃতিক উপাদান মানেই যে তা প্রত্যেকের ত্বকের জন্য নিরাপদ, এমনটা নয়। বিশেষ করে সংবেদনশীল ত্বক হলে সাবধান থাকা জরুরি। মুখে লাগানোর আগে হাতের ভেতরের দিকে বা কানের পিছনে অল্প মিশ্রণ লাগিয়ে পরীক্ষা করে নিন। সম্ভব হলে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করুন। জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দিলে ব্যবহার করবেন না। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।