বিজ্ঞাপন
গর্ভাবস্থায় স্বামীর সাথে রোমান্টিক সম্পর্ক কেন হওয়া জরুরি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম
বিজ্ঞাপন
গর্ভাবস্থায় স্বামীর সাথে রোমান্টিক সম্পর্ক মানে শুধু শারীরিক ঘনিষ্ঠতা নয়-এর মধ্যে আছে আদর, যত্ন, পাশে থাকা, কথা বলা আর অনুভূতিগুলো ভাগ করে নেওয়া।
এই রোমান্টিক সম্পর্ক গর্ভবতী নারীর মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। হরমোনের ওঠানামায় যখন মন খারাপ, অস্থিরতা বা ভয় কাজ করে, তখন স্বামীর স্নেহ একজন নারীর মনে ভরসা এনে দেয়-‘আমি একা নই।’
এই সময়ে অনেক নারী নিজের শরীর নিয়ে অস্বস্তি বোধ করেন। ওজন বাড়া, শরীরের পরিবর্তন-সব মিলিয়ে আত্মবিশ্বাসে ভাটা পড়ে। ঠিক তখনই স্বামীর ভালোবাসা আর গ্রহণযোগ্যতা একজন নারীকে আবার নিজের প্রতি ভালোবাসতে শেখায়।
সুখী, শান্ত ও ভালোবাসায় ভরা একজন মায়ের শরীরে বেড়ে ওঠা শিশুর বিকাশও হয় ইতিবাচকভাবে। মা ভালো থাকলে, সন্তানও ভালো থাকে-এই কথাটা একদম সত্যি।
গর্ভাবস্থায় স্বামীর রোমান্টিক উপস্থিতি নারীর একাকীত্ব দূর করে, সম্পর্ককে আরও গভীর করে এবং ভবিষ্যতের প্যারেন্টিং‑এর জন্য দুজনকেই মানসিকভাবে প্রস্তুত করে।
তবে একটি কথা মনে রাখা খুব জরুরি-সবকিছুই হতে হবে পারস্পরিক স্বাচ্ছন্দ্য, সম্মান ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কোনো ঝুঁকি থাকলে অবশ্যই সতর্ক হতে হবে।
গর্ভাবস্থায় ভালোবাসা, আদর আর রোমান্টিক যত্ন কোনো বিলাসিতা নয়-এটা একজন মায়ের জন্য প্রয়োজন। এই সময়ে স্বামীর একটু বাড়তি ভালোবাসা একজন নারীকে ভেতর থেকে অনেক শক্ত করে তোলে।
ডা. সাবরিনা সুলতানা মিষ্টি
সহকারী অধ্যাপক (গাইনি এন্ড অবস), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, গইনি, প্রুসুতি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন।