বিজ্ঞাপন
ঘুম থেকে উঠেই প্রচন্ড মাথাব্যাথা, যে ভয়াবহ রোগের লক্ষণ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম
বিজ্ঞাপন
সকালে ঘুম থেকে উঠেই কি মাথাটা ভারী লাগে? কাজে একদম মন বসে না? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে আপনার প্রতিদিনের ঘুমের ছোটখাটো কিছু ভুল অভ্যাস। সুস্থ থাকতে বিশেষজ্ঞদের পরামর্শগুলো জেনে নেওয়া যাক।
সকালে অ্যালার্ম বাজার পরও বিছানা ছাড়ার কোনো ইচ্ছা থাকে না। উল্টো মাথাটা যেন বেশ ভারী হয়ে থাকে, আর সকাল থেকেই মেজাজ থাকে চড়া। অফিসে বা কর্মক্ষেত্রে গিয়েও কাজে মনোযোগ বসে না।
এমন ঘটনা কি আপনার সঙ্গে প্রায়ই ঘটছে? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে বুঝবেন আপনার ঘুমের সমস্যা ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। আর এর পেছনে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনের কিছু অনিয়ম।
কেন এমনটা হয়?
চিকিৎসকদের মতে, বর্তমানের ব্যস্ত জীবনযাত্রাই এর প্রধান কারণ। কাজের চাপে দেরি করে ঘুমাতে যাওয়া, গভীর রাত পর্যন্ত মোবাইল স্ক্রোল, রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া- এগুলো এখন আমাদের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্রতিদিন অনিয়মিত সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাসটিই মূল সমস্যা তৈরি করে।
এর ফলে শরীর ও মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পায় না। আর ঠিক সে কারণেই পরের দিন সকাল থেকে সারা শরীরে ক্লান্তি ও বিরক্তি জেঁকে বসে। বেশি ঘুমালেই কি সমাধান?
অনেকেই মনে করেন, ছুটির দিনে একটু বেশি সময় ঘুমালেই বুঝি শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। কিন্তু এটি একটি মস্ত বড় ভুল ধারণা। ভালো ঘুম মানে কেবল দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকা নয়, বরং ঘুমটা গভীর ও নিরবচ্ছিন্ন হওয়া জরুরি। সারা দিনের ক্লান্তি সামলে ঘুমের সময় মস্তিষ্ক নিজে থেকেই নিজেকে সতেজ করে তোলে।
তাই নিয়মিত ঘুমের ব্যাঘাত ঘটলে পরের দিন ক্লান্তি তো আসেই, এমনকি দীর্ঘ মেয়াদে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির ক্ষমতাও কমতে শুরু করে।
বিপদের সংকেত বুঝবেন কীভাবে?
সকালের মাথা ব্যথার সঙ্গে যদি রাতে অতিরিক্ত নাক ডাকার সমস্যা থাকে, তবে সতর্ক হওয়া প্রয়োজন। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়া কিংবা বারবার ঘুম ভেঙে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়।
অনেক সময় পর্যাপ্ত ঘুমানোর পরেও যদি সারাদিন শরীর ক্লান্ত থাকে, তবে তা 'স্লিপ আপানিয়া'-র মতো বড় কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত দিতে পারে। এই ধরনের লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়।
সুস্থ থাকার সহজ উপায়
নিয়মিত রুটিন: প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার এবং সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন।
স্ক্রিন থেকে দূরত্ব: ঘুমাতে যাওয়ার অন্তত কিছুক্ষণ আগে মোবাইল, ল্যাপটপ বা টেলিভিশনের পর্দা থেকে পুরোপুরি দূরে থাকুন।
ক্যাফেন নিয়ন্ত্রণ: রাতে চা বা কফি খাওয়ার অভ্যাস অনেকটাই কমিয়ে ফেলুন।