Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

পেঁপে কৃত্রিমভাবে পাকানো কিনা, বুঝবেন যেভাবে

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম

পেঁপে কৃত্রিমভাবে পাকানো কিনা, বুঝবেন যেভাবে

বিজ্ঞাপন

পাকা পেঁপে পছন্দ করেন না-এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মিষ্টি স্বাদের পাশাপাশি পেঁপে পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে ফাইবার, অ্যান্টি অক্সিডেন্ট, ভিামিন সি, ভিটামিন এ, জিঙ্ক, পটাশিয়াম এবং ফোলেটসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ। নিয়মিত পেঁপে খেলে হজমশক্তি ভালো রাখতে এবং কোষ্ঠ্যকাঠিন্য কমাতে সহায়তা করতে পারে।

তবে বাজারে অনেক সময় দ্রুত পাকাতে রাসায়নিক ব্যবহার করা পেঁপে বিক্রি হতে দেখা যায়। ফলে গাছপাকা পেঁপে আর কৃত্রিমভাবে পাকানো পেঁপের পার্থক্য বোঝা জরুরি। কয়েকটি সহজ বিষয় খেয়াল করলেই পেঁপে বাছাই করা কিছুটা সহজ হতে পারে।

রঙ দেখুন

গাছপাকা পেঁপের রঙ সাধারণত হলুদ হলেও তা খুব উজ্জ্বল বা একবারে একরকম হয় না। খোসায় সবুজ ও হলুদের মিশ্রণ থাকতে পারে এবং পাকার সঙ্গে সঙ্গে রঙ ধীরে ধীরে বদলায়।

অন্যদিকে কার্বাইড বা রাসায়নিক দিয়ে পাকানো পেঁপে অনেক সময় পুরোপুরি একরকম উজ্জ্বল হলুদ দেখাতে পারে। খোসাও তুলনামূলকভাবে বেশি র্মসণ ও নিখুঁত মনে হতে পারে।

গন্ধ শুঁকুন

পেঁপে কেনার আগে হালকা করে গন্ধ দেখে নিতে পারেন। গাছপাক পেঁপেতে সাধারণত মিষ্টি ও স্বাভাবিক ফলের গন্ধ থাকে, বিশেষ করে বোটার কাছে।

রাসায়নিক দিয়ে পাকানো পেঁপেতে স্বাভাবিক মিষ্টি গন্ধ নাও থাকতে পারে। বরং হালকা ঝাঁঝালো বা ওষুধের মতো গন্ধ পাওয়া যেতে পারে।

হাত দিয়ে দেখুন

পেঁপের গায়ে হালকা চাপ দিয়ে দেখুন। গাছপাকা পেঁপে সাধারণত ধীরে ধীরে নরম হয়। তবে একবারে শক্ত বা এক অংশ নরম, অন্য অংশ শক্ত-এমন হলে পেঁপেটি ভালোভাবে পেকেছে কি না , তা যাচাই করে নেওয়া উচিত।

পেঁপের নিচের অংশ অতিরিক্ত নরম বা তলতলে হয়ে গেলে সেটি বেশি পেকে যাওয়ার লক্ষণ হতে পারে। আবার বৃন্তের দিকটিতে হালকা চাপ দিলে সামান্র নরম অনুভূত হলে পেঁপেটে পাকা হওয়ার িইঙ্গিত পাওয়া যায়।

কেটে ভেতরের রঙ দেখুন

পেঁপে কাটার পরও কিছু ধারনা পাওয়া যায়। পাকা পেঁপের শাঁস সাধারণত গাঢ় কমলা রঙের হয় এবং বীজও পরিপক্ব দেখায়।

অন্যদিকে ভেতরের শাঁস যদি তুলনামূলকভাবে ফ্যাকাশে থাক

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার