Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স, জেনে নিন সঠিক নিয়ম

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

মাত্র ৫ টাকার এক পাতায় বাড়বে না বয়স, জেনে নিন সঠিক নিয়ম

বিজ্ঞাপন

মাত্র ৫ টাকার একটি সাধারণ পাতা নিয়মিত এবং সঠিক নিয়মে সেবন করলে হজমশক্তি উন্নত হয় এবং এর শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান শরীরকে দীর্ঘকাল তরুণ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। শরীরের বয়স থমকে দাঁড়াবে, মাত্র ৫ টাকার এই পাতাতেই যদি সঠিক নিয়মে সেবন করা হয় তবে চির যৌবন ধরে রাখা সম্ভব। শুধু একটা ৫ টাকার পান পাতা সঠিক নিয়মে সেবন করুন। তবে হ্যাঁ, আবার এই পান পাতার সেবন মাত্রাতিরিক্ত হলে হীতে বিপরীত হতে পারে।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, অতীতে পান খাওয়ার চল শুধু সংস্কৃতিগত কারণে ছিল এমন নয়, এর পেছনে ছিল স্বাস্থ্যগত কারণও। পান পাতা শুধু মুখশুদ্ধি বা সংস্কৃতির অংশ চল না, তা হচ্ছে এক জাদুকরী স্বাস্থ্যগুণ। তাই এর সঠিক ব্যবহার সম্পর্কে জানা প্রয়োজন।

যৌবন রয়ে যাক দীর্ঘদিন, এমনটি কে না চায়? তবে তার জন্য কেবল বাহ্যিক প্রসাধন যথেষ্ট নয়। শরীরকে ভেতর থেকে করে তুলতে হবে তরতাজা ও প্রাণপ্রাচুর্যে ভরপুর। অনেক সময়ে খাদ্যভ্যাসের কারণে হজমের সমস্যায় ভুগে থাকি আমরা। নানা ওষুধেও মনমতো ফল মেলে না। দীর্ঘদিন এমন ভুগলে অচিরেই চেহারায় ধকলের ছাপ পড়ে যায়। ফলে অল্প বয়সেও দেখতে লাগে বয়স্ক মানুষের মতো। এর সমাধান পাওয়া যায় এক ভেষজ উপাদানে— পান পাতা। 

পান পাতার ব্যবহার সেই পুরোনো। সবুজ, চকচকে ও সুগন্ধি এই পাতাকে আমরা অনেক সময় শুধুই ঐতিহ্যের অংশ হিসেবে দেখি। ফলে আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে এড়িয়ে চলেন। কিন্তু আসলে পানের পাতায় রয়েছে এমন কিছু উপাদান, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

চিকিৎসকরা বলছেন,অতীতে পান খাওয়ার চল শুধু সংস্কৃতিগত কারণে ছিল এমন নয়, এর পেছনে রয়েছে স্বাস্থ্যগত কারণও। তবে তা সঠিক পরিমাণে ও সঠিকভাবে খাওয়া উচিত। কারণ পান পাতা হজমের সমস্যা কমাতে সাহায্য করে। পানের পাতায় থাকা প্রাকৃতিক উপাদান হজমপ্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে খাবার হজম হয় সহজে। 

পেট ফাঁপা, অম্বল ও গ্যাসের মতো সমস্যা থেকেও আরাম মেলে। একগাদা হজমের ওষুধও যে হজমজনিত সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, নিয়মিত পানপাতার সেবন তা সহজেই ঠিক করে দিতে পারে। দাম বেশি নয়, তাই চাইলে এক-দুই সপ্তাহ খাওয়া শেষে পান পাতা চিবিয়ে দেখাই যেতে পারে। ফল যে সত্যিই মিলছে, তা বোঝা যাবে অল্প দিনেই।

চিকিৎসকরা আরও বলেন, তবে প্রচুর পরিমাণে না খাওয়াই ভালো। কারণ এর ঝাঁজাল গন্ধ দূর হতে চায় না। মাত্রাতিরিক্ত পান খেলে মুখের ভেতরের অংশ ও দাঁতময় লাল ছোপ পড়ে যায়। তা ছাড়া আরও একটি বিষয় এ ক্ষেত্রে খেয়াল রাখতেই হয়। তা হলো— চুন, জর্দা, সুপারি ভরে পান সাজিয়ে দিলে তা খেতে ভালো লাগলেও, শরীরের তাতে খুব যে ভালো হয়, এমনটি নয়। বিশেষত চুন ও সুপারির অতিরিক্ত সেবন শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে।

তাই মন না চাইলেও সব রকমের মসলা ছাড়া, কেবল পানের পাতাটুকু চিবিয়ে খেতে হবে ভরপেট খাওয়াদাওয়ার শেষে। চিবোলেই পানপাতার ঝাঁজাল রস নির্গত হয়। এর স্বাদ প্রাথমিকভাবে ঝাল-ঝাল লাগতে পারে, চোখ ভরে উঠতে পারে ঝালে। তবে যদি হজমের সমস্যা দূর করতে ও শরীরকে তরুণ রাখতে পান পাতা সেবন করতে চান, তবে তা খাওয়ার সঠিক পদ্ধতি এটিই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার