বিজ্ঞাপন
ব্রণ সারছেই না, যে ভয়াবহ রোগের লক্ষণ হতে পারে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
বিজ্ঞাপন
আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার। অনেকেই মনে করেন, লিভারের অসুখ মানেই বুঝি জন্ডিস, ঘনঘন বদহজম বা পেট ফাঁপার মতো সমস্যা। কিন্তু সবসময় এই লক্ষণগুলো প্রকাশ পায় না।
লিভারে সামান্য সমস্যা বা ফ্যাটি লিভারের সমস্যা হলেও তার অনেক স্পষ্ট সংকেত সবার আগে ফুটে ওঠে আমাদের মুখ, চোখ ও ত্বকে। যেগুলিকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে গেলে বড় বিপদের ঝুঁকি বাড়তে পারে।
মুখের কোন কোন পরিবর্তন দেখে লিভারের অসুস্থতা বুঝতে পারবেন, তা জেনে নেওয়া যাক:
চোখ ও ত্বকের হলদে ভাব: লিভারের সমস্যার অন্যতম প্রধান লক্ষণ হলো চোখ ও মুখের ত্বকে হলদেটে ছোপ দেখা দেওয়া বা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া।
লিভার ক্ষতিগ্রস্ত হলে রক্তে বিলিরুবিন নামক হলুদ রঞ্জকের মাত্রা বেড়ে যায়। এই বিলিরুবিন রক্তে ছড়িয়ে পড়ে চোখের সাদা অংশ এবং মুখের ত্বকে পৌঁছে রঙ পরিবর্তন করে।
স্পাইডার অ্যাঞ্জিয়োমা (মাকড়সার জালের মতো শিরা): গালে, নাকের পাশে বা থুতনিতে যদি সূক্ষ্ম লাল রঙের শিরা জালের মতো ভেসে ওঠে, তবে সতর্ক হন।
লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়ে। এর প্রভাবে মুখের ত্বকের নিচের ছোট রক্তনালিগুলো প্রসারিত ও স্ফীত হয়ে মাকড়সার জালের মতো রূপ নেয়।
গালে কালচে ছোপ: লিভার যখন শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ সঠিকভাবে বের করে দিতে পারে না, তখন বিপাকক্রিয়ায় ত্রুটি দেখা দেয়।
এর প্রভাবে ত্বকের মেলানোসাইট কোষগুলো অতিরিক্ত মেলানিন তৈরি করতে থাকে, যার ফলে গালে ও থুতনিতে জেদি কালচে ছোপ বা মেছতার দাগ পড়তে শুরু করে।
থুতনি ও চোয়ালে জেদি ব্রণ: লিভার দুর্বল হলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। এটি মুখের সিব্বেসিয়াস গ্রন্থিকে অতিরিক্ত তেল উৎপাদনে বাধ্য করে। ফলস্বরূপ, গালে, থুতনিতে এবং চোয়ালে ঘনঘন ব্রণ হতে দেখা যায় যা সাধারণ চিকিৎসায় সহজে সারতে চায় না।
মুখের এই পরিবর্তনগুলোকে স্রেফ সাধারণ ত্বকের সমস্যা বা ঋতু পরিবর্তনের ফল হিসেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে লিভারের পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।