Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

গরমে পেট ঠান্ডা রাখে যে ৫ সবজি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

গরমে পেট ঠান্ডা রাখে যে ৫ সবজি

বিজ্ঞাপন

গরমে শরীর ভালো রাখতে শুধু পর্যাপ্ত পানি পান করলেই হবে না, খাবারের দিকেও নজর দিতে হবে। তীব্র গরমে অতিরিক্ত তেল-মসলাযুক্ত ও ভারী খাবার খেলে বদহজম, গ্যাস বা অস্বস্তি হতে পারে। তাই এ সময়ে খাবারের তালিকায় রাখতে পারেন পানি এবং ফাইবারসমৃদ্ধ হালকা কিছু সবজি।

এসব সবজি খুব সহজেই পাওয়া যায় প্রতিদিনের বাজারে। রান্নাতেও ঝামেলা কম। গরমের সময় পেটে অস্বস্তি কমাতে খাদ্য তালিকায় রাখতে পারেন-

লাউ ও পেঁপে

গরমের দিনে লাউ বেশ উপকারী সবজি। এতে ৯০ শতাংশের বেশি পানির পরিমাণ থাকায় শরীরে তরলের যোগান দিতে সহায়তা করে। অন্যদিকে পেঁপেতে থাকা প্যাপাইন নামের এনজাইম হজমে সহায়তা করতে পারে।

লাউ ও পেঁপে দিয়ে হালকা ঝোল বা তরকারি রান্না করে খেলে খাবারটি সহজপাচ্য হতে পারে।

ঝিঙে ও চিচিঙ্গা

ঝিঙে ও চিচিঙ্গাতে পানির পরিমাণ বেশি এবং ক্যালোরি তুলনামূলক কম। পাশাপাশি এতে ফাইবারও রয়েছে। এটি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও সহায়তা করে। ফলে গরমে হালকা খাবার হিসেবে এসব সবজি বেছে নেওয়া যেতে পারে।

বিশেষ করে তেল-মসলা কম দিয়ে রান্না করলে তা পেটের  জন্য তুলনামূলক আরামদায়ক হতে পারে।

পটল

গরমের সময় পটল রাখতে পারেন খাবারের তালিকায়। এতে থাকা ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পারে। পটল হালকা ঝোল বা সেদ্ধ করে খাওয়া ভালো।

উচ্ছে বা করলা

তেঁতো থাকার কারণে করলা অনেকের পছন্দের তালিকায় থাকে না। তবে এত ফাইবারসহ বিভিন্ন পুষ্টি উপাদানও রয়েছে। করলা লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং রক্ত পরিষ্কার রাখে। এর পাশাপাশি পিত্তরসের ভারসাম্য বজায় রাখে ও গরমে ক্লান্তি দূর করে করলা।

 গরমে কাঁচা আমও খাবারের স্বাদ ও পুষ্টিগুণ দুটোই বাড়াতে পারে। এতে ভিটামিন সি-সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। কাঁচা আম দিয়ে টক ডাল, ভর্তা বা হালকা পানীয় তৈরি করে খাওয়া হয়।

তবে কাঁচা আমের শরবতে অতিরিক্ত চিনি না দেওয়াই ভালো। পাশাপাশি কোনো একটি খাবার খেলেই শরীরের অতিরিক্ত তাপ কমে যাবে বা হিটস্ট্রোক ঠেকানো যাবে-এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার