Logo
Logo
×

বিজ্ঞাপন

লাইফস্টাইল

থাইরয়েডের সমস্যায় রাতের খাবারে কী রাখতে পারেন?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম

থাইরয়েডের সমস্যায় রাতের খাবারে কী রাখতে পারেন?

বিজ্ঞাপন

থাইরয়েডের সমস্যায় শরীরের বিপাকক্রিয়া, ওজন এবং শক্তির মাত্রা সরাসরি প্রভাবিত হয়। তাই এই সময় খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। জ়িঙ্ক, আয়োডিন, কপার ও আয়রনের মতো খনিজ থাইরয়েডের কার্যকারিতা ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, বাঁধাকপি, ফুলকপি, সয়াবিন বা চিজ়ের মতো কিছু খাবার পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং দিনটি শক্তি দিয়ে শুরু করতে প্রাতরাশে রাখতে পারেন পুষ্টিকর এই তিনটি খাবার:

১. পুরভরা অমলেট ও মাল্টিগ্রেন টোস্ট

উপকারিতা: ডিমে রয়েছে সেলেনিয়াম, যা থাইরয়েড গ্রন্থি সুস্থ রাখতে সাহায্য করে। অন্যদিকে পালংশাকে মেলে ম্যাগনেশিয়াম ও বি ভিটামিন।

তৈরি করবেন যেভাবে: পালংশাক ভাপিয়ে জল ঝরিয়ে নিন। ডিমের সঙ্গে কুচোনো পেঁয়াজ, ভাপানো পালংশাক, স্বাদমতো নুন ও গোলমরিচ মিশিয়ে অল্প তেলে কম আঁচে অমলেট বানান। পুষ্টিগুণ অটুট রাখতে তেল কম দিন।

সঙ্গে রাখুন: ১-২টি মাল্টিগ্রেন ব্রেডের মাখন টোস্ট এবং টাটকা স্যালাড।

২. মুগডাল চিলা ও ফল

উপকারিতা: মুগডালে রয়েছে ভরপুর প্রোটিন এবং জ়িঙ্ক, যা থাইরয়েড গ্রন্থির কাজ সচল রাখে।

তৈরি করবেন যেভাবে: মুগডাল এক ঘণ্টা ভিজিয়ে রেখে সামান্য আদা, কাঁচালঙ্কা ও নুন দিয়ে মিক্সারে পেস্ট করে নিন। কড়াইয়ে অল্প তেল দিয়ে পাতলা গোল চিলা বানিয়ে ফেলুন। চিলার ভেতরে গ্রেট করা পনির, আখরোট কুচি ও চাট মশলা ছড়িয়ে আড়াআড়ি মুড়ে নিন।

সঙ্গে রাখুন: একটি আপেল বা পেয়ারার মতো পুষ্টিকর ফল।

৩. কাবলিছোলার ঘুগনি ও স্যালাড

উপকারিতা: কাবলিছোলায় রয়েছে প্রোটিন, ফোলেট, কপার, আয়রন এবং জ়িঙ্ক— যা থাইরয়েড স্বাস্থ্যের জন্য ভীষণ উপযোগী।

তৈরি করবেন যেভাবে: কাবলি ছোলা সেদ্ধ করে আদা-জিরে বাটা ও টম্যাটো দিয়ে কষিয়ে সুস্বাদু ঘুগনি বানিয়ে নিন। ওপর থেকে গাজর, শসা, পেঁয়াজকুচি ও ভাজা মশলা ছড়িয়ে দিন।

সঙ্গে রাখুন: পছন্দমতো স্যালাড এবং তাজা ফল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার